হোম > শিক্ষা > ক্যাম্পাস

ঢাবি সাংবাদিক সমিতির পান্তা-ইলিশ উৎসব

ঢাবি সংবাদদাতা

বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষে পান্তা ইলিশ উৎসবের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)। সোমবার বিশ্ববিদ্যালয়ের টিএসসি ক্যাফেটেরিয়ায় এই উৎসব অনুষ্ঠিত হয়।

উক্ত আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ, ডুজার সাধারণ সম্পাদক মাহাদী হাসানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান বলেন, ক্যাম্পাস সাংবাদিকদের সহযোগিতায় খুব ভালোভাবে আমরা আনন্দ শোভাযাত্রার আয়োজন শেষ করতে পেরেছি। এতো বড় আয়োজন আমরা আগে কোন সময় করিনি। ডুজা শুরু থেকে এই আয়োজনে আমাদের সাথে ছিলো। এরকম সুন্দর একটা আয়োজনের জন্য ডুজাকে ধন্যবাদ জানাই।

ডুজার সাধারণ সম্পাদক মাহাদী হাসান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে তাদের পেশাদারীত্ব বজায় রেখে কাজ করে যাচ্ছে। আজকের এই ইলিশ ভোজ আমার শিক্ষক-শিক্ষার্থীদের সহযোগিতামূলক সম্পর্ক গড়ে উঠবে। ভবিষ্যতে আমরা এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখব।

আনন্দ, স্মৃতি ও সম্প্রীতির মেলবন্ধন

চবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান

রাবির নতুন উপাচার্য প্রফেসর ড. মো. ফরিদুল ইসলাম

জাবি ছাত্রীর রক্তাক্ত লাশ উদ্ধার, স্বামী পুলিশ হেফাজতে

ভাড়া বাসা থেকে জাবি ছাত্রীর রক্তাক্ত লাশ উদ্ধার

সন্ত্রাসবিরোধী মামলার আসামি ঢাবি শিক্ষক জামাল উদ্দীন গ্রেপ্তার

শহীদদের রক্তের সিঁড়ি বেয়েই ছাত্রশিবির এগিয়ে যাচ্ছে: সিবগাতুল্লাহ

টিএসসিতে দুই নারীকে লাঞ্ছিত করার ঘটনায় ঢাবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

চাঁবিপ্রবিতে পিএস টু ভিসি পদে নিয়োগে স্থগিতাদেশ

চিকিৎসা শিক্ষায় আলো ছড়াচ্ছে কক্সবাজার মেডিকেল কলেজ