হোম > চাকরি

নতুন পে-স্কেলের সুপারিশ নিয়ে যা জানা গেল

আতিকুর রহমান নগরী

নতুন পে-স্কেল প্রণয়নের লক্ষ্যে গঠিত জাতীয় বেতন কমিশনের সদস্যরা বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে বৈঠক করেছেন। গতকাল সোমবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত জাতীয় বেতন কমিশনের সম্মেলন কক্ষে বৈঠকটি হয়।

সভা শেষে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান সাংবাদিকদের বলেন, ‘আলোচনা ফলপ্রসূ হয়েছে। তবে সব সচিব সভায় উপস্থিত হননি। পরে সচিবদের নিয়ে আবারও আলোচনা হবে।’

সুপারিশ কবে হতে পারে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আলোচনা শেষে দ্রুত সময়ের মধ্যেই রিপোর্ট জমা দিতে পারব বলে আশা করছি।

গত ২৭ জুলাই জাতীয় বেতন স্কেলের আওতাধীন কর্মকর্তা-কর্মচারীদের জন্য সময়োপযোগী ও যথোপযুক্ত বেতন কাঠামো নির্ধারণের জন্য বেতন কমিশন গঠন করে সরকার।

এরই মধ্যে গত ১ থেকে ১৫ অক্টোবর সাধারণ নাগরিক, সরকারি চাকরিজীবী, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ সরকারি প্রতিষ্ঠান এবং অ্যাসোসিয়েশন বা সমিতি এই চার শ্রেণিতে প্রশ্নমালার মাধ্যমে কমিশন অনলাইনে সর্বসাধারণের মতামত সংগ্রহ করেছে।

এদিকে পে কমিশনের জন্য আলাদা কমিশন কাজ করছে জানিয়ে সম্প্রতি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, তিনটি রিপোর্ট পাওয়ার পর সেগুলো যাচাই-বাছাই করে তারপরই কমিশন দিতে হবে। বর্তমান সরকার একটি ফ্রেমওয়ার্ক তৈরি করবে, আর পরবর্তী সরকার সেটি বাস্তবায়ন করবে।

এদিকে পে কমিশনকে সুপারিশ দাখিলের জন্য ৩০ নভেম্বর আলটিমেটাম দিয়েছেন কর্মচারী নেতারা। এ সময়ের মধ্যে সুপারিশ না দিলে কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছেন তারা। পে-স্কেল বাস্তবায়নের দাবিতে আগামী ৫ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশও করবেন কর্মচারীরা।

যুব উন্নয়ন অধিদপ্তরে ১০৩ পদে নিয়োগ

বাংলাদেশ ব্যাংকের অধীনে নিয়োগ, এসএসসি পাসেও আবেদন

মন্ত্রিপরিষদ বিভাগে নিয়োগ, শেষ সময় ২৮ মে

গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডে নিয়োগ, পদ ৭১

শিক্ষক নেবে ঢাকা বিশ্ববিদ্যালয়

ব্রিটিশ আমেরিকান রিসোর্স সেন্টারে চাকরি, আবেদন শেষ ১৫ মে

নিয়োগ দিচ্ছে এসিআই, থাকছে বিভিন্ন সুযোগ-সুবিধা

পুলিশের এএসআই পদে নিয়োগ, আবেদন শেষ ২৭ মে

আশুগঞ্জ পাওয়ার স্টেশনে নিয়োগ

অর্থ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ১০ মে