হোম > চাকরি

পে-স্কেল নিয়ে সুখবর

আতিকুর রহমান নগরী

নবম পে-স্কেল প্রণয়নের জন্য প্রয়োজনীয় মতামত সংগ্রহে ব্যস্ত সময় যাচ্ছে কমিশনের। সব মন্ত্রণালয়ের ৭০ জনের বেশি সচিবের সঙ্গে চার দফায় বৈঠক করে তাদের প্রস্তাবিত মতামত অন্তর্ভুক্ত করা হয়েছে।

সচিবরা আকাশচুম্বী বা অপ্রত্যাশিত সুপারিশ না করে বাস্তবসম্মত ও কার্যকর প্রস্তাব দিয়েছেন।

পে কমিশন সূত্রে জানা যায়, অনলাইনের মাধ্যমে মতামত গ্রহণের পাশাপাশি এ পর্যন্ত প্রায় আড়াই শতাধিক সরকারি ও বেসরকারি সংগঠনের সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে।

সবশেষ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে বৈঠকে তাদের মূল্যবান মতামত সংগ্রহ করা হয়েছে, যা সুপারিশ প্রণয়নে গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে।

কমিশনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘সচিবদের মতামত সংগ্রহ করা চ্যালেঞ্জিং ছিল। সবাইকে একসঙ্গে পাওয়া সম্ভব হয়নি। তাই ধাপে ধাপে সভা আয়োজন করা হয়। তাদের দেওয়া গুরুত্বপূর্ণ মতামতগুলো বর্তমানে পর্যালোচনা হচ্ছে। আশা করা যায়, নির্ধারিত সময়ের মধ্যেই কমিশন সুপারিশ জমা দিতে পারবে।’

কমিশনের সদস্যরা জানান, সুপারিশ চূড়ান্ত করতে পূর্ণোদ্যমে কাজ চলছে। এ পর্যন্ত কাজের অর্ধেকের বেশি সম্পন্ন হয়েছে। চূড়ান্ত সুপারিশে সর্বনিম্ন বেতন কাঠামো এবং গ্রেড পুনর্বিন্যাসের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

৪৬তম বিসিএসে ১৪৫৭ প্রার্থী সুপারিশপ্রাপ্ত

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি

বিএসটিআইয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, ১০ ক্যাটাগরিতে ৫০ জন

বেতন কমিশন নিয়ে সরকারের কমিটি গঠন, যা জানা গেল

৪৪তম বিসিএসে নিয়োগ পেলেন ১৪৯০ জন

ব্যাংক এশিয়া লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে

বিএসটিআইয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ১৫ ফেব্রুয়ারি

পে-স্কেলের টাকার ব্যবস্থা নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা

ব্র্যাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ১৪ ফেব্রুয়ারি

কুয়েট ১১টি পদে ১৪ জন শিক্ষক-কর্মচারী নিয়োগ দেবে