হোম > চাকরি

পূর্ণাঙ্গ পে-স্কেল কবে কার্যকর, জানা গেল তারিখ

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

সরকারি চাকরিজীবীদের প্রস্তাবিত নতুন বেতনকাঠামো চলতি বছরের ১ জানুয়ারি থেকেই আংশিকভাবে কার্যকর হওয়ার কথা। আর পূর্ণাঙ্গভাবে এই বেতন স্কেল বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দিন, অর্থাৎ আগামী ১ জুলাই।

অর্থ মন্ত্রণালয় ও বেতন কমিশন সূত্রে জানা গেছে, আগামী ২১ জানুয়ারি নতুন বেতনকাঠামো বিষয়ে প্রতিবেদন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের কাছে জমা দেবে বেতন কমিশন। প্রতিবেদন জমা দেওয়ার পর তা উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, নতুন বেতনকাঠামো আংশিকভাবে বাস্তবায়নের প্রস্তুতির অংশ হিসেবে চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে পরিচালন ব্যয় বাবদ অতিরিক্ত ২২ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আংশিকভাবে নতুন বেতনকাঠামো কার্যকর করার প্রস্তাব করা হয়েছে। আর সম্পূর্ণ বাস্তবায়ন হবে ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে।

কমিশনের হিসাব অনুযায়ী, প্রস্তাবিত বেতনকাঠামো পুরোপুরি বাস্তবায়ন করতে সরকারের অতিরিক্ত ৭০ থেকে ৮০ হাজার কোটি টাকার প্রয়োজন হতে পারে।

সুপারিশকৃত কাঠামোতে নিচের দিকের গ্রেডগুলোর বেতন ও ভাতা তুলনামূলকভাবে বেশি বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। বর্তমানে সর্বনিম্ন বেতন ৮ হাজার ২৫০ টাকা থাকলেও সেটি দ্বিগুণেরও বেশি বাড়ানোর সুপারিশ করা হয়েছে।

অন্যদিকে সর্বোচ্চ ধাপে বর্তমানে বেতন ৭৮ হাজার টাকা থাকলেও তা বাড়িয়ে ১ লাখ ২০ হাজার টাকার বেশি করার প্রস্তাব রয়েছে। পাশাপাশি সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত ১:৮ রাখার সুপারিশ করেছে বেতন কমিশন।

এর আগে গত বছরের ২৭ জুলাই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামো প্রণয়নের উদ্দেশ্যে একটি বেতন কমিশন গঠন করা হয়। সাবেক অর্থসচিব ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানকে কমিশনের প্রধান করা হয়। ২১ সদস্যের এই কমিশনকে ছয় মাসের মধ্যে সুপারিশমালা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

৪১ জনকে নিয়োগ দেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

তরুণদের জন্য কর্মসংস্থান তৈরি টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ

সরকারিভাবে ব্রুনাইয়ে ১৭২ জনের চাকরি, বেতন ১০০০ ডলার

বাংলাদেশ ব্যাংকে খণ্ডকালীন চাকরি, দৈনিক সম্মানী ২৬০০ টাকা

ক্যারিয়ার পরিকল্পনা প্রথম বর্ষ থেকেই শুরু করা উচিত

যুক্তির আলোয় আলোকিত তারুণ্য

ভাইভায় যেভাবে ভালো করবেন

মাদরাসা শিক্ষা বোর্ডে নিয়োগ, আবেদন করা যাবে ৩ সেপ্টেম্বর পর্যন্ত

ঐতিহ্য অক্ষুণ্ণ রেখেই সময়োপযোগী আবাসিক পরিবেশ গড়ে তুলতে চাই

আইইএলটিএস স্কোরের মেয়াদ কেন গুরুত্বপূর্ণ