হোম > চাকরি

১০ পদে জনবল নিয়োগ দেবে আজহারীর হাসানাহ ফাউন্ডেশন

চাকরি ডেস্ক

নিজের প্রতিষ্ঠান হাসানাহ ফাউন্ডেশনের জন্য জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন । শুক্রবার (২৫ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান তিনি।

ড. মিজানুর রহমান আজহারী তার পোস্টে বলেন, ‘একটি আলোকিত সমাজ বিনির্মাণের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে হাসানাহ ফাউন্ডেশন। সমাজের সর্বস্তরে ইতিবাচক পরিবর্তন আনার প্রত্যয়ে আমরা বহুমুখী ও কল্যাণমূলক কাজে নিয়োজিত। আর এই মহৎ উদ্যোগগুলো এগিয়ে নিতে প্রয়োজন স্বপ্নবাজ ও উদ্যমী একঝাঁক নতুন মুখ। সম্ভাবনাময় ক্যারিয়ার গড়তে তাই যুক্ত হোন হাসানাহ ফাউন্ডেশনে।’

যে পদগুলোতে আবেদন করা যাবে

১. অফিস ইন-চার্জ, ২. অ্যাকাউন্টস অফিসার, ৩. সীরাহ মিউজিয়াম কো-অর্ডিনেটর, ৪. মক্তব কো-অর্ডিনেটর, ৫. কারিকুলাম ডেভেলপার, ৬. ভিডিও এডিটর, ৭. ভিডিওগ্রাফার কাম ক্যামেরাম্যান, ৮. ক্রিয়েটিভ ডিজাইনার, ৯. কন্টেন্ট রাইটার, ১০. রিসিপশনিস্ট।

মাসিক বেতন ও অন্যান্য সুবিধা

এসব পদে সর্বোচ্চ ৩৫ হাজার টাকা পর্যন্ত (পদ ও কাঙ্ক্ষিত অভিজ্ঞতার ভিত্তিতে) মাসিক বেতনের পাশাপাশি আরও থাকছে : ১. দুটি ঈদ বোনাস, ২. একটি পারফরম্যান্স বোনাস, ৩. বাৎসরিক ইনক্রিমেন্ট, ৪. প্রভিডেন্ড ফান্ড, ৫. প্রমোশন।

আবেদনের সময়সীমা: ২৫ জুলাই থেকে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত এসব পদে আবেদন করতে পারবেন। আজহারীর ফেসবুক পেজে দেয়া সংশ্লিষ্ট পোস্টের কমেন্টে সংযুক্ত লিঙ্কে প্রবেশ করে আবেদন করতে হবে।

একশনএইডে ১০ পদে চাকরি, আবেদনের শেষ তারিখ ২৩ মার্চ

কারিগরি প্রশিক্ষণকেন্দ্রে ৯৯ ভাষা প্রশিক্ষক নিয়োগ

৬৮ পদে তথ্য অধিদপ্তরে নিয়োগ

আন্তর্জাতিক সংস্থায় চাকরির সুযোগ, আবেদন যেভাবে

নতুন পে-স্কেল নিয়ে দুঃসংবাদ

মৎস্য অধিদপ্তরে ২৮৪ পদে নিয়োগ

শ্রম অধিদপ্তরে ৬৯ পদে নিয়োগ

পূবালী ব্যাংকে ১১৫ পদে নিয়োগ

মেট্রোরেলে নিয়োগ বিজ্ঞপ্তি, ২৩ এপ্রিল শেষ

সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ