হোম > চাকরি

পে-স্কেলের চূড়ান্ত সুপারিশ নিয়ে যা জানা গেল

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

নবম জাতীয় পে-স্কেল নিয়ে আগামী ২১ জানুয়ারি চূড়ান্ত সভা করতে যাচ্ছে পে-কমিশন। এদিন কমিশন তাদের সুপারিশ চূড়ান্ত করবে বলে জানা গেছে।

গতকাল বৃহস্পতিবার পে-স্কেল নিয়ে পূর্ণ কমিশনের সভায় সুপারিশ চূড়ান্তে সভার এ তারিখ নির্ধারণ করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক পে-কমিশনের এক সদস্য গণমাধ্যমে বলেন, ‘আগামী ২১ জানুয়ারি পে-স্কেল নিয়ে পে-কমিশনের শেষ সভা হবে।এই সভাতেই পে-স্কেলের যাবতীয় বিষয় চূড়ান্ত করা হবে। তবে এর আগে আরেকটি পূর্ণ কমিশনের সভা হওয়ার সম্ভাবনা রয়েছে। পে-কমিশনের হাতে সময় খুব অল্প। এই অল্প সময়ে সুপারিশ চূড়ান্ত করে জমা দিতে হবে। এ জন্য কমিশন খুব দ্রুততার সাথে সব কাজ শেষ করার চেষ্টা করছে।’

জানা গেছে, নবম পে-স্কেলে বেতনের অনুপাত ১:৮ চূড়ান্ত করা হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে পে-স্কেল নিয়ে পূর্ণ কমিশনের সভায় এ অনুপাত চূড়ান্ত করা হয় বলে জানিয়েছে কমিশনের নির্ভরযোগ্য একটি সূত্র।

অর্থাৎ সর্বনিম্ন গ্রেড (২০তম) সরকারি কর্মচারীর বেতন যদি ১ টাকা হয়, তাহলে সর্বোচ্চ গ্রেডের বেতন হবে ৮ টাকা। এর মানে, ১০০ টাকা সর্বনিম্ন বেতন হলে সর্বোচ্চ হবে ৮০০ টাকা।

সর্বনিম্ন বেতনের জন্য তিনটি প্রস্তাব পে-কমিশনের কাছে এসেছে। প্রথম প্রস্তাবে ২১ হাজার টাকা, দ্বিতীয় প্রস্তাবে ১৭ হাজার টাকা এবং তৃতীয় প্রস্তাবে ১৬ হাজার টাকা বেতন ধরা হয়েছে। এর মধ্যে যেকোনো একটি চূড়ান্ত হতে পারে।

সর্বোচ্চ বেতনের স্কেল এখনো চূড়ান্ত হয়নি। কারণ বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতার বিষয় এখনো নির্ধারণ হয়নি। এই পে-স্কেল চূড়ান্ত হলে সরকারি কর্মচারীদের বেতন কাঠামোয় বড় পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে।

৪১ জনকে নিয়োগ দেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

তরুণদের জন্য কর্মসংস্থান তৈরি টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ

সরকারিভাবে ব্রুনাইয়ে ১৭২ জনের চাকরি, বেতন ১০০০ ডলার

বাংলাদেশ ব্যাংকে খণ্ডকালীন চাকরি, দৈনিক সম্মানী ২৬০০ টাকা

ক্যারিয়ার পরিকল্পনা প্রথম বর্ষ থেকেই শুরু করা উচিত

যুক্তির আলোয় আলোকিত তারুণ্য

ভাইভায় যেভাবে ভালো করবেন

মাদরাসা শিক্ষা বোর্ডে নিয়োগ, আবেদন করা যাবে ৩ সেপ্টেম্বর পর্যন্ত

ঐতিহ্য অক্ষুণ্ণ রেখেই সময়োপযোগী আবাসিক পরিবেশ গড়ে তুলতে চাই

আইইএলটিএস স্কোরের মেয়াদ কেন গুরুত্বপূর্ণ