অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স বিভাগ অফিসার পদে একাধিক জনবল নেবে আকিজ গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড। সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিতরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী পাবেন বিভিন্ন সুযোগ-সুবিধা।
প্রতিষ্ঠানের নাম: আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড
পদের নাম: অফিসার
বিভাগ: অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রি
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
কর্মস্থল: রংপুর
অন্যান্য যোগ্যতা: মাইক্রোসফট অফিস প্যাকেজের ওপর ভালো দক্ষতা (ওয়ার্ড, এক্সেল, পাওয়ার-পয়েন্ট ইত্যাদি)
বয়সসীমা: ৩০ বছরের কম বয়সী প্রার্থীদের আবেদন করতে হবে না।
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য সেবা সুবিধা, ভ্রমণ ভাতা, একক আবাসন সুবিধা, মোবাইল বিল।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।