হোম > চাকরি

৪৬ তম বিসিএসের মৌখিক পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ

স্টাফ রিপোর্টার

৪৬ তম বিসিএসের স্থগিত হওয়া মৌখিক পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী ১৮ থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সরকারী কর্ম কমিশনের (পিএসসি)বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়- ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সাধারণ ক্যাডারের ৩৯০ জন, কারিগরি/পেশাগত ক্যাডারের ৭৩৮ জন এবং সাধারন ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের ২৩৩ জন প্রার্থীসহ মোট ১৩৬১ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত বিজ্ঞপ্তিটি কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে [http://bpsc.teletalk. com.bd) পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।

ঘোষিত তারিখ ও সময়সূচি অনুযায়ী পরীক্ষা আগারগাঁওয়ে পিএসসির প্রধান কার্যালয়ের অনুষ্ঠিত হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এর আগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত পরিস্থিতিতে ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারির ওই পরীক্ষা স্থগিত করে পিএসসি।

নিয়োগ দিচ্ছে এসিআই, থাকছে বিভিন্ন সুযোগ-সুবিধা

পুলিশের এএসআই পদে নিয়োগ, আবেদন শেষ ২৭ মে

আশুগঞ্জ পাওয়ার স্টেশনে নিয়োগ

অর্থ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ১০ মে

বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি (নৌ) পদে নিয়োগ

তথ্য মন্ত্রণালয়ে চাকরি, আবেদন শেষ ২১ এপ্রিল

বাংলাদেশ পুলিশে নতুন নিয়োগ, যেভাবে আবেদন করবেন

দেড় লাখ টাকা বেতনে আশুগঞ্জ পাওয়ার স্টেশনে চাকরির সুযোগ

সেনা পাবলিক স্কুল ও কলেজে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি

ব্রিটিশ আমেরিকান রিসোর্স সেন্টারে চাকরি, থাকছে যেসব সুবিধা