হোম > চাকরি

প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বেসামরিক পদে নিয়োগ

চাকরি ডেস্ক

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ বিমানবাহিনীতে নবম গ্রেডের ১২টি বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় আগামী ১১ ডিসেম্বর।

পদের নাম ও বিবরণ

১. সহকারী প্রকৌশলী

পদসংখ্যা: ৪

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অ্যারোস্পেস, এভিয়নিকস, সিএসই বা টেলিকমিউনিকেশন বিষয়ে স্নাতক ডিগ্রি। তবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় ও উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় প্রথম বিভাগ বা সিজিপিএ–৫ ও স্নাতক ডিগ্রিতে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা।

২. সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল)

পদসংখ্যা: ৪

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, মেকানিক্যাল, অ্যারোস্পেস, এভিয়নিকস, সিএসই বা টেলিকমিউনিকেশন বিষয়ে স্নাতক ডিগ্রি। তবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় ও উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় প্রথম বিভাগ বা সিজিপিএ–৫ ও স্নাতক ডিগ্রিতে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা।

৩. সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস)

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, মেকানিক্যাল, অ্যারোস্পেস, এভিয়নিকস, সিএসই বা টেলিকমিউনিকেশন বিষয়ে স্নাতক ডিগ্রি। তবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় ও উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় প্রথম বিভাগ বা সিজিপিএ–৫ ও স্নাতক ডিগ্রিতে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা।

৪. সহকারী প্রোগ্রামার

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি–সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।

৫. সিনিয়র কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ২

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি–সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।

বেতন স্কেল ও গ্রেড

২২,০০০–৫৩,০৬০ টাকা (গ্রেড–৯)

বয়সসীমা

১১ ডিসেম্বর ২০২৫ তারিখে সর্বনিম্ন ১৮ বছর ও সর্বোচ্চ ৩২ বছর।

আবেদনের নিয়ম

পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থী এই https://joinairforce-civ.baf.mil.bd/ আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদন ফি

২০০ টাকা।

অনগ্রসর নাগরিকদের জন্য ৫০ টাকা।

আবেদনের শেষ সময়

আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১৪ নভেম্বর ২০২৫, সকাল ৯টা।

আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ১১ ডিসেম্বর ২০২৫, বিকেল ৫টা।

চাকরির ক্ষেত্রে আবেগীয় বুদ্ধিমত্তা কেন গুরুত্বপূর্ণ, কীভাবে বাড়াবেন

প্রত্যেককে খুঁজে বের করতে হবে ‘আমি কোন জায়গায় সেরা?’

মিসরের আল-আজহারে উচ্চশিক্ষা: বাংলাদেশিদের জন্য ২৪টি বৃত্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীর জন্য যুক্তরাষ্ট্রে ফুল ফান্ডেড স্কলারশিপ

চাকরি হারাতে না চাইলে কাজের ধরন বদলাতে হবে

ক্যারিয়ার নিয়ে শিক্ষার্থীদের ভাবনা

‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন ইসতাক আহমেদ

অফিসে যেসব কাজ এড়িয়ে চলবেন

কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে চাকরি, ভবিষ্যৎ চ্যালেঞ্জ ও সম্ভাবনা

৩৯৩ পদে নিয়োগ দেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ