হোম > চাকরি

পৌরসভায় বিভিন্ন পদে ৮৯৭ জনের চাকরির সুযোগ

আতিকুর রহমান নগরী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মন্ত্রণালয়টির আওতাধীন স্থানীয় সরকার বিভাগের অধীনে দেশের বিভিন্ন পৌরসভায় ৮৯৭টি শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

২০ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হবে। আবেদন করা যাবে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়

চাকরির ধরন: সরকারি চাকরি

পদ: ১২টি

লোকবল: ৮৯৭ জন

আবেদন করার মাধ্যম: অনলাইন

আবেদন শুরুর তারিখ: ২০ নভেম্বর, ২০২৫

আবেদনের শেষ তারিখ: ১৫ ডিসেম্বর, ২০২৫

অফিশিয়াল ওয়েবসাইট: https://lgd.gov.bd

পদের নাম: পৌর নির্বাহী কর্মকর্তা (ক শ্রেণি)

পদসংখ্যা: ২৬টি

বেতন: গ্রেড: ৯ম

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর

পদের নাম: হিসাবরক্ষণ কর্মকর্তা

পদসংখ্যা: ৩১টি

গ্রেড: ৯ম

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর

পদের নাম: সহকারী প্রকৌশলী (সিভিল)

পদসংখ্যা: ৮৪টি

গ্রেড: ৯ম

শিক্ষাগত যোগ্যতা: পুর প্রকৌশলে স্নাতক ডিগ্রি

পদের নাম: মেডিকেল অফিসার

পদসংখ্যা: ১৭৭টি

গ্রেড: ৯ম

শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস। তবে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

পদের নাম: শহর পরিকল্পনাবিদ

পদসংখ্যা: ১৬৮টি

গ্রেড: ৯ম

শিক্ষাগত যোগ্যতা: বিএসসি ইঞ্জিনিয়ারিংসহ টাউন প্লানিং/রিজিওন্যাল প্লানিংয়ে ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে। অথবা নগর পরিকল্পনা বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

পদের নাম: সমাজ উন্নয়ন কর্মকর্তা

পদসংখ্যা: ৫৭টি

গ্রেড: ৯ম

শিক্ষাগত যোগ্যতা: সমাজ-বিজ্ঞানে স্নাতকোত্তর

পদের নাম: উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)

পদসংখ্যা: ৭৭টি

গ্রেড: ১০ম

শিক্ষাগত যোগ্যতা: পুর প্রকৌশল ডিপ্লোমা অথবা স্বীকৃত প্রতিষ্ঠান হতে সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।

পদের নাম: উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)

পদসংখ্যা: ১২২টি

গ্রেড: ১০ম

শিক্ষাগত যোগ্যতা: বিদ্যুৎ প্রকৌশল ডিপ্লোমা অথবা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।

পদের নাম: উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক)

পদসংখ্যা: ৮১টি

গ্রেড: ১০ম

শিক্ষাগত যোগ্যতা: যান্ত্রিক প্রকৌশল ডিপ্লোমা অথবা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।

পদের নাম: পৌর নির্বাহী কর্মকর্তা (খ শ্রেণি)

পদসংখ্যা: ২০টি

গ্রেড: ১০ম

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি

পদের নাম: প্রশাসনিক কর্মকর্তা (ক শ্রেণি)

পদসংখ্যা: ৪৫টি

গ্রেড: ১২ তম

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি

পদের নাম: প্রশাসনিক কর্মকর্তা (খ শ্রেণি)

পদসংখ্যা: ৯টি

গ্রেড: ১৩তম

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ

বিআইডব্লিউটিএতে চাকরি, শেষ তারিখ ২৩ এপ্রিল

এনটিআরসিএর নিয়োগ পরীক্ষার সিলেবাস প্রকাশ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি, শেষ ৩১ মার্চ

পিএসসিতে নন-ক্যাডারে ৪৪টি পদে নিয়োগ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ৬৮ পদে চাকরি

বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণকেন্দ্রে ২০ পদে নিয়োগ

পিএসসিতে নন-ক্যাডারে নিয়োগ, শেষ তারিখ ১৯ এপ্রিল

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি

সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি