হোম > চাকরি

পিএসসির নন-ক্যাডার ৪ পদে নিয়োগ

আতিকুর রহমান নগরী

পরীক্ষা নিয়ন্ত্রকের (নন-ক্যাডার) ৪টি পদে সরাসরি নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। রোববার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পদের নাম ও বিবরণ

১. মেইন্টেন্যান্স ইঞ্জিনিয়ার মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অধীন, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, ঢাকা।

পদসংখ্যা: ১ (অস্থায়ী)

গ্রেড: ৬

বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০/-

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি–সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ৪ বছর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি।

অভিজ্ঞতা: কোনো সরকারি, আধা স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সিনিয়র কম্পিউটার অপারেটর, প্রোগ্রামার, সহকারী রক্ষণাবেক্ষণ হিসেবে অন্যূন ৪ বছর এবং কমিশন কর্তৃক গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।

বয়সসীমা: ৩৫

২. উপপরিচালক (টেকনিক্যাল)

মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর: পররাষ্ট্র মন্ত্রণালয়

পদসংখ্যা: ১ (স্থায়ী)

গ্রেড: ৬ বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০/-

শিক্ষাগত যোগ্যতা: সমুদ্রবিজ্ঞান, মেরিন সায়েন্স বা হাইড্রোগ্রাফি বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি; অথবা ৪ বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি; অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়, ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে মেরিন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিসহ সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত।

অভিজ্ঞতা: আন্তর্জাতিক সমুদ্র আইনে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এবং সংশ্লিষ্ট কাজে ৮ বছরের বাস্তব কর্ম–অভিজ্ঞতা।

বয়সসীমা: ৩৮

২. সহকারী অধ্যাপক (নন-কারিগরি)

মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর: বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্র অধিদপ্তর

পদসংখ্যা: ২ (স্থায়ী) (রসায়ন ১টি, পদার্থ ১টি)।

গ্রেড: ৬

বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০/-

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়, ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে মেরিন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিসহ সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণির সম্মানসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি বা ৪ বছর মেয়াদি অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান) ডিগ্রি। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি বা বিভাগ গ্রহণযোগ্য হবে না।

অভিজ্ঞতা: ৫ বছরের শিক্ষকতা বা চাকরির অভিজ্ঞতা।

বয়সসীমা: ৩৫

১. কোনো প্রার্থী মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র–কন্যা অথবা মুক্তিযোদ্ধা (বীরাঙ্গনা)–এর সন্তান হিসেবে আবেদনপত্রে উল্লেখ করলে সে ক্ষেত্রে মুক্তিযোদ্ধার প্রমাণক হিসেবে প্রয়োজনীয় কাগজপত্র, তথ্যাদিসহ দাখিল করতে হবে।

২. ক্ষুদ্র জাতিসত্তার প্রার্থীদের প্রমাণক হিসেবে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদ সত্যায়িত করতে হবে।

৩. তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে প্রমাণক হিসেবে সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত সনদ দাখিল করতে হবে।

৪. ‘Application Preview’–তে স্বাক্ষরের জন্য নির্ধারিত স্থানে (দৈর্ঘ্য–প্রন্থ) ‘300×80 pixel’–এর কম বা বেশি নয় এবং ফাইল সাইজ ‘60 KB’–এর বেশি নয়, এরূপ মাপের প্রার্থীর স্বাক্ষর স্ক্যান করে ‘jpg’ ফরম্যাটে আপলোড করতে হবে। স্বাক্ষর উল্লিখিত মাপের না হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

৫. যেসব পদের ক্ষেত্রে প্রার্থীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ডিগ্রি চাওয়া হয়, সে ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে অতিরিক্ত বা উচ্চতর ডিগ্রি থাকলেও আবশ্যিকভাবে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। ডিপ্লোমা ডিগ্রি অর্জন ব্যতিরেকে সংশ্লিষ্ট বিষয়ে অতিরিক্ত বা উচ্চতর ডিগ্রি গ্রহণযোগ্য হবে না।

আবেদন শুরু: ২১ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২টা

আবেদন শেষ: ২০ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ৬টা

আবেদনের নিয়ম

১. প্রার্থীদের টেলিটকের ওয়েবসাইট অথবা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট–এর মাধ্যমে কমিশন কর্তৃক নির্ধারিত আবেদনপত্র বিপিএসসি ফরম-৫এ পূরণ করে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম এবং ফি জমাদান সম্পন্ন করতে হবে।

নন-ক্যাডার বিভিন্ন পদের বিজ্ঞপ্তি, আবেদনপত্র অনলাইনে পূরণ, এসএমএসের মাধ্যমে ফি জমাদান ও প্রবেশপত্র প্রাপ্তিসংক্রান্ত নির্দেশাবলির রেডিও বাটন দৃশ্যমান হবে।

ফরম পূরণের আগে প্রার্থী অবশ্যই ইনস্ট্রাকশনস এবং বিজ্ঞপ্তি ডাউনলোড করে প্রতিটি নির্দেশনা অনুসরণ করবেন।

চাকরির ক্ষেত্রে আবেগীয় বুদ্ধিমত্তা কেন গুরুত্বপূর্ণ, কীভাবে বাড়াবেন

প্রত্যেককে খুঁজে বের করতে হবে ‘আমি কোন জায়গায় সেরা?’

মিসরের আল-আজহারে উচ্চশিক্ষা: বাংলাদেশিদের জন্য ২৪টি বৃত্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীর জন্য যুক্তরাষ্ট্রে ফুল ফান্ডেড স্কলারশিপ

চাকরি হারাতে না চাইলে কাজের ধরন বদলাতে হবে

ক্যারিয়ার নিয়ে শিক্ষার্থীদের ভাবনা

‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন ইসতাক আহমেদ

অফিসে যেসব কাজ এড়িয়ে চলবেন

কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে চাকরি, ভবিষ্যৎ চ্যালেঞ্জ ও সম্ভাবনা

৩৯৩ পদে নিয়োগ দেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ