হোম > চাকরি

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ১৫ পদে নিয়োগ

চাকরি ডেস্ক

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্মচারীর ১৫টি পদে ৩৬ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহীরা আগামী ০৭ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। ওয়েবসাইট থেকে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করে আবেদন ফরমটি পূরণ করে তাদের ঠিকানায় আবেদন পাঠাতে হবে।

পদের নাম

ওয়ার্ড প্রসেসিং অপারেটর, হিসাব রক্ষক, ল্যাব টেকনিশিয়ান, উচ্চমান সহকারী, তথ্য সহকারী, গাড়িচালক, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, লিয়াজো কাম প্রটোকল সহকারী, ডেসপাস রাইডার, বৈদ্যুতিক কাজের হেলপার, নিরাপত্তা প্রহরী, অফিস সহায়ক, প্যাকার, বাস হেলপার ও পরিচ্ছন্নকর্মী।

চাকরির ধরন : স্থায়ী

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা : জেএসসি থেকে অনার্স ডিগ্রি। নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন।

বয়সসীমা : ১৮-৩২ বছর।

কর্মস্থল : গাজীপুর।

আবেদনের পদ্ধতি

আপনি যদি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে আপনাকে ওয়েবসাইট থেকে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করে আবেদন ফরমটি পূরণ করে তাদের ঠিকানায় আবেদন পাঠাতে হবে।

আবেদনের ঠিকানা

রেজিস্ট্রার, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৫। আবেদনপত্র ডাকযোগে/কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা সরাসরি পাঠাতে পারবেন।

আবেদন ফি

জনতা ব্যাংকের যে কোনো শাখায় ‘বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৫’ এর অনুকূলে ১০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করতে হবে। আবেদনপত্রের সঙ্গে অবশ্যই টাকা জমার রশিদ পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়

০৭ সেপ্টেম্বর ২০২৫।

বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেখতে ক্লিক করুন। https://www.bou.ac.bd/upload/notice/recruitment/1840061776915337.pdf

পাল্টে যাচ্ছে চাকরির বিজ্ঞাপন, বাড়ছে প্রতিযোগিতা

কর্মসংস্থান সৃষ্টি না হলে চাকরিবঞ্চিত হবেন বিপুলসংখ্যক তরুণ

মেডিকেল ছেড়ে প্রথম বিজেএসেই পঞ্চম শাওলিন

দেশীয় স্বাস্থ্যপ্রযুক্তির নতুন অধ্যায়ের কারিগর শাহীনুর

কাজের মধ্যেই তৈরি হয় ক্যারিয়ার

দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য সাকিরুলের হুইলচেয়ার

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, পেট্রোবাংলায় বড় নিয়োগ

ইউসিএলের ৫৫ অনলাইন কোর্সে বিনা মূল্যে শেখার সুযোগ

গাছের কান্না শুনে ছুটে চলেন রাতুল মুন্সি

অভিজ্ঞতা ছাড়াই নারীদের ব্র্যান্ড প্রমোটর হওয়ার সুযোগ