হোম > চাকরি

তাঁত বোর্ডে চাকরি, পদ ৪০

আতিকুর রহমান নগরী

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ তাঁত বোর্ড। প্রতিষ্ঠানটি রাজস্ব খাতে ১৩ থেকে ২০তম গ্রেডে ৭ পদে ৪০ কর্মী নিয়োগে ২১ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি।

আবেদন ২৫ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে শুরু হয়েছে—চলবে ২৪ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২৪ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ তাঁত বোর্ড;

১. পদের নাম: ফিল্ড সুপারভাইজার;

পদসংখ্যা: ১৫টি;

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);

আবেদনের যোগ্যতা—

*স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*কম্পিউটার জ্ঞানসম্পন্ন হতে হবে;

২. পদের নাম: সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ৩টি;

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);

আবেদনের যোগ্যতা—

*উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*টাইপিংয়ে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ২০ ও ইংরেজিতে ২৫ শব্দ হতে হবে;

৩. পদের নাম: মাস্টার ডায়ার;

পদসংখ্যা: ২টি;

বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫);

আবেদনের যোগ্যতা—

*ন্যূনতম টেক্সটাইল সার্টিফিকেট কোর্স পাস হতে হবে;

*সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা,

*এইচএসসি (বিজ্ঞান) ও সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা,

*এইচএসসি (বিজ্ঞান) ও সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;

৪. পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক;

পদসংখ্যা: ২টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*টাইপিংয়ে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূণতম ১৫ ও ইংরেজিতে ২০ শব্দ হতে হবে;

৫. পদের নাম: দক্ষ তাঁতি;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*অষ্টম শ্রেণি পাসসহ সুতা থেকে কাপড় তৈরি পর্যন্ত বিভিন্ন প্রক্রিয়ায় সম্যক ও বাস্তবজ্ঞান থাকতে হবে;

*সিএইচপিইডি, নরসিংদী ও বস্ত্র অধিদপ্তরের প্রশিক্ষণকেন্দ্র থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীরা অগ্রাধিকার পাবেন;

৬. পদের নাম: অফিস সহায়ক;

পদসংখ্যা: ১৫টি;

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস হতে হবে;

৭. পদের নাম: সাহায্যকারী;

পদসংখ্যা: ২টি;

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস হতে হবে;

প্রার্থীর বয়স: ১৮ থেকে ৩২ বছর (১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে);

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানেক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ থেকে ৫ নম্বর পদের জন্য ১১২ টাকা, ৬ থেকে ৭ নম্বর পদের জন্য ৫৬ টাকা অনলাইনের ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ২৪ অক্টোবর ২০২৫, বিকেল ৫টা;

চাকরির ক্ষেত্রে আবেগীয় বুদ্ধিমত্তা কেন গুরুত্বপূর্ণ, কীভাবে বাড়াবেন

প্রত্যেককে খুঁজে বের করতে হবে ‘আমি কোন জায়গায় সেরা?’

মিসরের আল-আজহারে উচ্চশিক্ষা: বাংলাদেশিদের জন্য ২৪টি বৃত্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীর জন্য যুক্তরাষ্ট্রে ফুল ফান্ডেড স্কলারশিপ

চাকরি হারাতে না চাইলে কাজের ধরন বদলাতে হবে

ক্যারিয়ার নিয়ে শিক্ষার্থীদের ভাবনা

‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন ইসতাক আহমেদ

অফিসে যেসব কাজ এড়িয়ে চলবেন

কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে চাকরি, ভবিষ্যৎ চ্যালেঞ্জ ও সম্ভাবনা

৩৯৩ পদে নিয়োগ দেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ