হোম > চাকরি

বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি, যেভাবে আবেদন করবেন

চাকরি ডেস্ক

বাংলাদেশ সেনাবাহিনীর আওতাধীন আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিসে (এএফএনএস) নার্স পদে সরাসরি স্বল্পমেয়াদি কমিশনে (৪২তম ব্যাচ) নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শুধুমাত্র নারী প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং চলবে আগামী ২ আগস্ট ২০২৫ পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী

পদের নাম: নার্স (নারী)

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: যোগ্যতা অনুযায়ী আবেদনকারীদের অবশ্যই এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে। পাশাপাশি সরকার স্বীকৃত নার্সিং কলেজ থেকে বিএসসি ইন নার্সিং ডিগ্রি ও ইন্টার্নশিপ সম্পন্নকারীরা আবেদন করতে পারবেন।

শারীরিক যোগ্যতা: শারীরিক যোগ্যতার মধ্যে উচ্চতা কমপক্ষে ৫ ফুট ১ ইঞ্চি, ওজন ৪৬ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি, প্রসারণে ৩০ ইঞ্চি হতে হবে।

বয়সসীমা: ১ জানুয়ারী ২০২৬ তারিখে অনূর্ধ্ব ২৬ বছর (অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়)।

বৈবাহিক অবস্থা: বিবাহিতা/অবিবাহিতা/বিধবা/তালাকপ্রাপ্তা

আবেদন ফি: আবেদন ফি বাবদ ১,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে যা ফেরতযোগ্য নয়। আবেদনকারীদের অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে।

বেতন : নিয়োগপ্রাপ্তরা সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাদিসহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী এএফএনএস অফিসারগণ বেতন ভাতা পাবেন।

অন্যান্য সুযোগ সুবিধা

বাসস্থান: নিরাপদ ও মনোরম পরিবেশে প্রাধিকার অনুযায়ী বাসস্থানের সুযোগ পাবেন।

চিকিৎসা: সামরিক হাসপাতালসমূহে উন্নতমানের চিকিৎসা পাবেন। দুরারোগ্য ব্যাধির ক্ষেত্রে উন্নত চিকিৎসার প্রয়োজন হলে বিধি মোতাবেক দেশে এবং দেশের বাহিরে সুচিকিৎসার সুযোগ পাবেন তারা।

সন্তানদের অধ্যয়ন: নিজ সন্তানদের জন্য সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত স্কুল/কলেজ ও প্রতিষ্ঠানসমূহে যোগ্যতা অনুযায়ী অধ্যয়নের সুযোগ পাবেন।

আবেদন যেভাবে: আগ্রহী নারী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনের আবেদনপত্র জমা দিতে পারবেন।

আবেদনের শেষ সময়: ০২ আগস্ট ২০২৫।

চাকরির ক্ষেত্রে আবেগীয় বুদ্ধিমত্তা কেন গুরুত্বপূর্ণ, কীভাবে বাড়াবেন

প্রত্যেককে খুঁজে বের করতে হবে ‘আমি কোন জায়গায় সেরা?’

মিসরের আল-আজহারে উচ্চশিক্ষা: বাংলাদেশিদের জন্য ২৪টি বৃত্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীর জন্য যুক্তরাষ্ট্রে ফুল ফান্ডেড স্কলারশিপ

চাকরি হারাতে না চাইলে কাজের ধরন বদলাতে হবে

ক্যারিয়ার নিয়ে শিক্ষার্থীদের ভাবনা

‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন ইসতাক আহমেদ

অফিসে যেসব কাজ এড়িয়ে চলবেন

কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে চাকরি, ভবিষ্যৎ চ্যালেঞ্জ ও সম্ভাবনা

৩৯৩ পদে নিয়োগ দেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ