হোম > চাকরি

পে-স্কেল নিয়ে নতুন ঘোষণা

আতিকুর রহমান নগরী

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে পূর্বনির্ধারিত কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকারি কর্মচারীরা। আগামী ২৬ ডিসেম্বর (শুক্রবার) নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

মূলত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুতে শ্রদ্ধা জানানো এবং বর্তমান রাষ্ট্রীয় পরিস্থিতি বিবেচনায় কর্মসূচি স্থগিত করা হয়েছে।

গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবে ‘বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ’-এর ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানানো হয়।

সংবাদ সম্মেলনে নতুন আন্দোলনের রূপরেখা ঘোষণার কথা থাকলেও তার পরিবর্তে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

ঐক্য পরিষদের নেতারা তাদের সাত দফা দাবি পুনর্ব্যক্ত করে বলেন, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে বৈষম্যমুক্ত নবম পে-স্কেলের সুপারিশসহ গেজেট প্রকাশ করতে হবে। তারা সতর্ক করে জানান, ১ জানুয়ারির মধ্যে পে-স্কেল বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো উদ্যোগ না দেখা গেলে কঠোর কর্মসূচিতে যাওয়া হবে।

শহীদ ওসমান হাদিকে স্মরণ করে বক্তারা বলেন, তিনি আজীবন বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তার দেখানো পথ অনুসরণ করেই সরকারি কর্মচারীরা কর্মক্ষেত্রে বৈষম্য দূর করতে আন্দোলন চালিয়ে যাবেন।

৪১ জনকে নিয়োগ দেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

তরুণদের জন্য কর্মসংস্থান তৈরি টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ

সরকারিভাবে ব্রুনাইয়ে ১৭২ জনের চাকরি, বেতন ১০০০ ডলার

বাংলাদেশ ব্যাংকে খণ্ডকালীন চাকরি, দৈনিক সম্মানী ২৬০০ টাকা

ক্যারিয়ার পরিকল্পনা প্রথম বর্ষ থেকেই শুরু করা উচিত

যুক্তির আলোয় আলোকিত তারুণ্য

ভাইভায় যেভাবে ভালো করবেন

মাদরাসা শিক্ষা বোর্ডে নিয়োগ, আবেদন করা যাবে ৩ সেপ্টেম্বর পর্যন্ত

ঐতিহ্য অক্ষুণ্ণ রেখেই সময়োপযোগী আবাসিক পরিবেশ গড়ে তুলতে চাই

আইইএলটিএস স্কোরের মেয়াদ কেন গুরুত্বপূর্ণ