হোম > চাকরি

৩ পদে জনবল নিয়োগ দেবে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি

চাকরি ডেস্ক

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি

৩টি পদে জনবল নিয়োগ দেবে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি। আগ্রহীরা আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদনপত্র ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে। প্রার্থীকে অবশ্যই নির্ধারিত আবেদনপত্রে আবেদন করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪, জিঞ্জিরা, কেরাণীগঞ্জ, ঢাকা

চাকরির ধরন: স্থায়ী

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

কর্মস্থল: ঢাকা (জিঞ্জিরা, কেরাণীগঞ্জ)

বয়স: ২২ ডিসেম্বর ২০২৫ তারিখ ১৮-৩২ বছর। তবে ১ নং পদের ক্ষেত্রে ৪৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনপত্র সংগ্রহ: আগ্রহীরা এখানে ক্লিক করে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। নির্ধারিত আবেদনপত্র ব্যতিত অন্য কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আবেদনের ঠিকানা: জেনারেল ম্যানেজার, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪, জিঞ্জিরা, কেরাণীগঞ্জ, ঢাকা। আবেদনপত্র অবশ্যই ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে। সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না।

আবেদন ফি: জেনারেল ম্যানেজার, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর অনুকূলে ১০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করতে হবে। আবেদনপত্রের সঙ্গে টাকা জমার রশিদ অবশ্যই পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়: ২২ ডিসেম্বর ২০২৫ তারিখ অফিস চলাকালীন সময় পর্যন্ত আবেদন করতে পারবেন।

পাল্টে যাচ্ছে চাকরির বিজ্ঞাপন, বাড়ছে প্রতিযোগিতা

কর্মসংস্থান সৃষ্টি না হলে চাকরিবঞ্চিত হবেন বিপুলসংখ্যক তরুণ

মেডিকেল ছেড়ে প্রথম বিজেএসেই পঞ্চম শাওলিন

দেশীয় স্বাস্থ্যপ্রযুক্তির নতুন অধ্যায়ের কারিগর শাহীনুর

কাজের মধ্যেই তৈরি হয় ক্যারিয়ার

দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য সাকিরুলের হুইলচেয়ার

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, পেট্রোবাংলায় বড় নিয়োগ

ইউসিএলের ৫৫ অনলাইন কোর্সে বিনা মূল্যে শেখার সুযোগ

গাছের কান্না শুনে ছুটে চলেন রাতুল মুন্সি

অভিজ্ঞতা ছাড়াই নারীদের ব্র্যান্ড প্রমোটর হওয়ার সুযোগ