হোম > চাকরি

নৌবাহিনীতে বেসামরিক পদে চাকরি

আতিকুর রহমান নগরী

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনী। দেশের সশস্ত্র এ বাহিনী ১০ থেকে ১২তম গ্রেডে বেসামরিক ৩ পদে ৮ কর্মী নিয়োগে ১৭ জুন প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৩ জুন সকাল ১০টা থেকে শুরু হয়েছে—চলবে ২২ জুলাই বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২২ জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ নৌবাহিনী;

১. পদের নাম: সহকারী লাইব্রেরি অফিসার;

পদসংখ্যা: ১টি;

বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০);

আবেদনের যোগ্যতা—

*স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে;

২. পদের নাম: ডেমনস্ট্রেটর;

পদসংখ্যা: ৬টি;

বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০);

আবেদনের যোগ্যতা: বিজ্ঞান বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

৩. পদের নাম: আর্টিস্ট;

পদসংখ্যা: ১টি;

বেতন: ১১,৩০০-২৯,৩০০ টাকা (গ্রেড-১২);

আবেদনের যোগ্যতা—

*ফাইন আর্টসে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*গ্রাফিক্স ডিজাইন বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে;

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (২২ জুলাই ২০২৫ তারিখে);

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ ও ২ নম্বর পদের জন্য ২২৩ টাকা, ৩ নম্বর পদের জন্য ১৬৮ টাকা এবং সব পদের ক্ষেত্রে অনগ্রসর (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের ৫৬ টাকা ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ২২ জুলাই ২০২৫, বিকেল ৫টা;

চাকরির ক্ষেত্রে আবেগীয় বুদ্ধিমত্তা কেন গুরুত্বপূর্ণ, কীভাবে বাড়াবেন

প্রত্যেককে খুঁজে বের করতে হবে ‘আমি কোন জায়গায় সেরা?’

মিসরের আল-আজহারে উচ্চশিক্ষা: বাংলাদেশিদের জন্য ২৪টি বৃত্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীর জন্য যুক্তরাষ্ট্রে ফুল ফান্ডেড স্কলারশিপ

চাকরি হারাতে না চাইলে কাজের ধরন বদলাতে হবে

ক্যারিয়ার নিয়ে শিক্ষার্থীদের ভাবনা

‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন ইসতাক আহমেদ

অফিসে যেসব কাজ এড়িয়ে চলবেন

কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে চাকরি, ভবিষ্যৎ চ্যালেঞ্জ ও সম্ভাবনা

৩৯৩ পদে নিয়োগ দেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ