হোম > চাকরি

ঝিনাইদহ সিভিল সার্জনের কার্যালয়ে বড় নিয়োগ

আতিকুর রহমান নগরী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন ঝিনাইদহ সিভিল সার্জনের কার্যালয় ও এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে রাজস্ব খাতে (স্থায়ী ও অস্থায়ী) লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ৩১ জুলাই প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী ৫ ধরনের শূন্য পদে মোট ১৫৫ জনকে নিয়োগ দেওয়া হবে। ঝিনাইদহ জেলার স্থায়ী বাসিন্দারা এ নিয়োগে আবেদন করতে পারবেন।

১. পদের নাম: পরিসংখ্যানবিদ
পদসংখ্যা: ৩

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা।

আবেদনে শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

২. পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৭

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

৩. পদের নাম: স্টোরকিপার
পদসংখ্যা: ৫

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

৪. পদের নাম: স্বাস্থ্য সহকারী
পদসংখ্যা: ১৩৫

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

আবেদনে শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

৫. পদের নাম: ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট
পদসংখ্যা: ৫

বেতনস্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা।

আবেদনে শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

আবেদন পদ্ধতি:

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

আবেদন করতে পারবেন আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন

https://file-khulna.portal.gov.bd/uploads/75a62747-80ff-4178-ab80-1acd582b94a7//688/ee2/e71/688ee2e711bfb156620273.pdf

আবেদনের শেষ সময়: ২৬ আগস্ট ২০২৫।

ডিজিটাল দক্ষতার প্রশিক্ষণে শিক্ষকদেরকে সহায়তা হুয়াওয়ে-ইউনেস্কোর

অল্প বয়সেই পেশা চূড়ান্তের প্রয়োজন নেই

শিক্ষার আলো ছড়িয়ে হাসানাহ ফাউন্ডেশনের অন্যরকম পথচলা

দল ভেঙেছে, থামেনি গল্প

পড়াশোনার খরচ সামলাতে পার্টটাইম চাকরি

আরো কর্মসংস্থান বাড়ছে যুক্তরাষ্ট্রে, শক্তিশালী অবস্থানে শ্রমবাজার

চাকরি হারাচ্ছেন এক লাখ কর্মী, ভক্সওয়াগনে ব্যাপক ছাঁটাই

নিজেকে বদলাতে জানলেই সাংবাদিকতায় সম্ভাবনা

ক্যারিয়ার গড়ার প্রস্তুতি ও উদ্যোক্তা হওয়ার প্রেরণা

গ্লোবাল আইটিতে নেতৃত্ব দিচ্ছেন এক বাংলাদেশি