হোম > চাকরি

যে পদে নিয়োগ দেবে বিজিবি

চাকরি ডেস্ক

ডিজিটাল পদ্ধতিতে ১০৪তম ব্যাচে (অতিরিক্তি) সিপাহি (জিডি) পদে পুরুষ ও নারী নিয়োগ দেবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আগামী ১ আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন করতে পারবেন সব জেলার প্রার্থীরা।

প্রতিষ্ঠানের নাম: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

ব্যাচ: ১০৪তম ব্যাচ (অতিরিক্ত)

পদের নাম: সিপাহী (জিডি)

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ-৩ এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ-২.৫ পেয়ে উত্তীর্ণ হতে হবে।

বেতন: জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৯,০০০ - ২১,৮০০ টাকা এবং বিধি মোতাবেক রেশন, পোশাক-পরিচ্ছদ, বাড়ি ভাড়া/বাসস্থান, চিকিৎসা ও অন্যান্য সুবিধা।

অন্যান্য যোগ্যতা

পুরুষ: উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, ওজন হতে হবে ৪৯.৮৯৫ কেজি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩৪ ইঞ্চি। ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৪৭.১৭৩ ও বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি।

নারী: উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি। ওজন ৪৭.১৭৩ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি থাকতে হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট, ওজন ৪৩.৫৪৪ ও বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩৮ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি। উভয় প্রার্থীদের দৃষ্টিশক্তি লাগবে ৬/৬।

বয়সসীমা: ০৫ অক্টোবর ২০২৫ তারিখে পুরুষ ও নারী উভয় প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে।

বৈবাহিক অবস্থা: অবিবাহিত। তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়।

আবেদন ফি: ডিজিটাল পদ্ধতিতে ৫৬ টাকা ব্যাংকিং কার্ড অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ০১ আগস্ট ২০২৫

শিক্ষকতায় জ্ঞান, দক্ষতা ও প্রযুক্তির সমন্বয় জরুরি

চিকিৎসকদের বিসিএস প্রস্তুতির কৌশল

সেলস অ্যাডমিনে এআই : সময় বাঁচাবে, কাজ হবে স্মার্ট

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে বড় নিয়োগ, কীভাবে আবেদন করবেন

প্রতিষ্ঠানের ভালো ও দক্ষ কর্মীরাও কখন চাকরি ছেড়ে দেন

তরুণদের সফট ও হার্ড স্কিল অর্জন করতে হবে

সফল হতে নিজেকেই আগে বদলাতে হবে

নতুন গ্র্যাজুয়েটদের অভিজ্ঞতা অর্জনের পাঁচ কৌশল

ডিজিটাল দক্ষতার প্রশিক্ষণে শিক্ষকদেরকে সহায়তা হুয়াওয়ে-ইউনেস্কোর

অল্প বয়সেই পেশা চূড়ান্তের প্রয়োজন নেই