হোম > চাকরি

কারা অধিদপ্তরে এসএসসি পাসে ৪৭২ পদে বড় নিয়োগ

আমার দেশ অনলাইন

কারা অধিদপ্তর

কারা অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত শূন্য পদে (ইউনিফর্ম) সম্প্রতি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদে মোট ৪৭২ জন নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য বাংলাদেশি নাগরিকেরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: কারারক্ষী।

পদসংখ্যা: ৪৫০।

বেতন: ৯,০০০–২১,৮০০ টাকা (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী)।

যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।

উচ্চতা: কমপক্ষে ১.৬৭ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি)।

পদের নাম: মহিলা কারারক্ষী।

পদসংখ্যা: ২২।

বেতন: ৯,০০০–২১,৮০০ টাকা।

যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।

উচ্চতা: কমপক্ষে ১.৫৭ মিটার (৫ ফুট ২ ইঞ্চি)।

সাধারণ যোগ্যতা

স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমান পাস হতে হবে।

প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।

জাতীয় পরিচয়পত্র বা আবেদন স্লিপ থাকতে হবে।

বয়সসীমা: ১ এপ্রিল, ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।

বিশেষ শর্ত

প্রার্থীকে অবিবাহিত হতে হবে।

সরকারি বা আধা সরকারি চাকরিজীবীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

নিয়োগসংক্রান্ত সব আপডেট কারা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

নিয়োগপ্রক্রিয়া

প্রার্থীদের ধাপে ধাপে নির্বাচিত করা হবে—

শারীরিক যোগ্যতা যাচাই।

দক্ষতা পরীক্ষা (দৌড়, পুশআপ, হাইজাম্প, লংজাম্প, রোপ ক্লাইম্বিং)।

স্বাস্থ্য পরীক্ষা।

লিখিত (MCQ) পরীক্ষা।

মৌখিক পরীক্ষা।

শুধু প্রতিটি ধাপে উত্তীর্ণ প্রার্থীরাই পরবর্তী ধাপে অংশ নিতে পারবেন।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু: ৯ এপ্রিল ২০২৬, সকাল ১০টা।

আবেদন শেষ: ৩০ এপ্রিল ২০২৬, বিকেল ৫টা।

আবেদন ফি

৫০ টাকা + ৬ টাকা সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে ৭২ ঘণ্টার মধ্যে পরিশোধ করতে হবে।

পরীক্ষার তথ্য

পরীক্ষার তারিখ, সময় ও স্থান যোগ্য প্রার্থীদের এসএমএসের মাধ্যমে জানানো হবে। এ ছাড়া সব তথ্য কারা অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে। সূত্র: বিজ্ঞপ্তি

৩৮২ ফরেস্টার নেবে বন অধিদপ্তর, পরীক্ষা নেওয়া হবে ৩ ধাপে

টিসিবিতে নিয়োগ, লাগবে না আবেদন ফি

সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরে চাকরির সুযোগ

ব্যুরো বাংলাদেশে চাকরি, আবেদন শেষ ৩১ মে

এসএসসি পাসেই ১০০ জনকে নিয়োগ দেবে জীবন বীমা করপোরেশন

কর অঞ্চলে চাকরি, নেবে ১২২ জন

ডাটা এন্ট্রি ও কন্ট্রোল অপারেটর পদে নিয়োগ

কারা অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত শূন্য পদে নিয়োগ

জনবল নিয়োগ দেবে রেড ক্রিসেন্ট

পানিসম্পদ মন্ত্রণালয়ে এসএসসি পাশেই চাকরি