হোম > চাকরি

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা আজ, প্রতি পদের বিপরীতে ৭৫ প্রতিযোগী

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে। তিন পার্বত্য জেলা ছাড়া দেশের বাকি ৬১ জেলায় একযোগে আয়োজিত এ পরীক্ষায় অংশ নিচ্ছেন প্রায় ১০ লাখ ৮০ হাজার চাকরিপ্রার্থী।

মোট ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে এই বিশালসংখ্যক আবেদন পড়ায় প্রতিটি পদের জন্য গড়ে প্রায় ৭৫ জন প্রার্থী প্রতিযোগিতায় নেমেছেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দুই ধাপে মোট ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে আবেদন পড়েছে ১০ লাখ ৮০ হাজার ৮০টি। প্রথম ধাপে ছয় বিভাগে ১০ হাজার ২১৯টি পদের বিপরীতে আবেদন পড়েছে ৭ লাখ ৪৫ হাজার ৯২৯টি। এবং দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ৪ হাজার ১৬৬টি পদের বিপরীতে আবেদন জমা পড়েছে ৩ লাখ ৩৪ হাজার ১৫১টি।

গড়ে প্রতিটি পদের বিপরীতে প্রায় ৭৫ জন চাকরিপ্রার্থী আজকের এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।

এসআই

চাকরির ক্ষেত্রে আবেগীয় বুদ্ধিমত্তা কেন গুরুত্বপূর্ণ, কীভাবে বাড়াবেন

প্রত্যেককে খুঁজে বের করতে হবে ‘আমি কোন জায়গায় সেরা?’

মিসরের আল-আজহারে উচ্চশিক্ষা: বাংলাদেশিদের জন্য ২৪টি বৃত্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীর জন্য যুক্তরাষ্ট্রে ফুল ফান্ডেড স্কলারশিপ

চাকরি হারাতে না চাইলে কাজের ধরন বদলাতে হবে

ক্যারিয়ার নিয়ে শিক্ষার্থীদের ভাবনা

‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন ইসতাক আহমেদ

অফিসে যেসব কাজ এড়িয়ে চলবেন

কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে চাকরি, ভবিষ্যৎ চ্যালেঞ্জ ও সম্ভাবনা

৩৯৩ পদে নিয়োগ দেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ