হোম > চাকরি

আকর্ষণীয় বেতনে আন্তর্জাতিক সংস্থায় চাকরি

চাকরি ডেস্ক

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেনেভাভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা দ্য গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভ নিউট্রিশন (গেইন) বাংলাদেশ। প্রতিষ্ঠানটি ঢাকায় হেড অব অপারেশনস পদে কর্মকর্তা নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম

হেড অব অপারেশনস, বাংলাদেশ

পদসংখ্যা

১ (এক)

যোগ্যতা ও অভিজ্ঞতা

ফিন্যান্স বা বিজনেস ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। প্রফেশনাল অ্যাকাউন্টিং কোয়ালিফিকেশন থাকতে হবে। ফিন্যান্স, এইচআর, ইন্টারনাল কমপ্ল্যায়েন্স, অ্যাডমিনিস্ট্রেশন ও প্রকিউরমেন্টে ম্যানেজারিয়াল পদে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এইচআর ও অফিস ম্যানেজমেন্টে বিস্তর জানাশোনা থাকতে হবে।

কোনো আন্তর্জাতিক সংস্থায় হেড অব অপারেশনস হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। অ্যানালিটিক্যাল দক্ষতাসহ সমস্যা সমাধান ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা থাকতে হবে। কুইকবুকস, নেভিশন বা এ ধরনের অ্যাকাউন্টিং সফটওয়্যার সম্পর্কে জানাশোনা থাকতে হবে। এমএস অফিস ও ট্যালির কাজে দক্ষ হতে হবে। ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে। স্থানীয় ভাষা জানা থাকতে হবে। দেশ–বিদেশ ভ্রমণের মানসিকতা থাকতে হবে।

চাকরির ধরন

চুক্তিভিত্তিক

কর্মস্থল

ঢাকা। তবে হোম অফিসের সুযোগ আছে।

বেতন

বছরে ৩৬,০৭,৬৩২ থেকে ৪১,২৩,৪৭৬ টাকা (তবে বেতন অভিজ্ঞতার ওপর নির্ভর করবে)

সুযোগ-সুবিধা

বছরে ৩৭ দিন ছুটি (বার্ষিক ছুটি, সরকারি ছুটি ও অফিস ছুটি), মাতৃত্বকালীন ছুটি, ২০ দিন পিতৃত্বকালীন ছুটি, উৎসব বোনাস, পেনশন স্কিম এবং স্বাস্থ্য, ভ্রমণ ও জীবনবিমা, ছুটি ভাতা, যোগাযোগ ভাতা, প্রশিক্ষণ ও বছরে বেতন বৃদ্ধির সুযোগ আছে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীরা দ্য গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভ নিউট্রিশনের ওয়েবসাইটের লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত জেনে APPLY NOW বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

১১ ফেব্রুয়ারি ২০২৫।

কারিগরি শিক্ষা অধিদপ্তরে নিয়োগ, আবেদন শেষ ২১ জুলাই

আবেদন ফি ছাড়াই বুয়েটে চাকরির সুযোগ

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি

সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ, আবেদন শেষ ২৬ জুলাই

কারিগরি শিক্ষা অধিদপ্তরে বিভিন্ন গ্রেডে নিয়োগ, পদ ২৫১

১৮ শিক্ষক-কর্মচারী নিয়োগ দেবে বিএএফ শাহীন কলেজ

বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডে নিয়োগ, পদ ১৬৭

বেসামরিক পদে ১১১ জনকে নিয়োগ দেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়

পল্লী উন্নয়ন একাডেমির নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন

কর্মচারী কল্যাণ বোর্ডে ৫৬ পদে নিয়োগ বিজ্ঞপ্তি