হোম > চাকরি

বাংলাদেশ ব্যাংকের টাকা জাদুঘরে চাকরি

চাকরি ডেস্ক

ফাইল ছবি

বাংলাদেশ ব্যাংকের টাকা জাদুঘর বিভাগে ‘সহকারী কিপার (রসায়নাগার সংরক্ষণ)’ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। ১টি পদে চুক্তিভিত্তিক খণ্ডকালীন নিয়োগের জন্য বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে রসায়নবিদ্যায় ৪ (চার) বছরের স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়।

কর্মঘণ্টা: সপ্তাহে প্রতি কর্মদিবসে ন্যূনতম ৫ ঘণ্টা।

বেতন: মাসিক সর্বসাকল্যে বেতন ৩৫,০০০ (টাকা পঁয়ত্রিশ হাজার) মাত্র। উক্ত অর্থের ওপর প্রচলিত হারে আয়কর কর্তন করা হবে। চুক্তিভিত্তিক নিয়োগকালীন সময়ে কোনোরূপ বর্ধিত বেতন, ভাতা, আগাম, ইনক্রিমেন্ট, বোনাস বা পদোন্নতি প্রদান করা হবে না।

চুক্তির মেয়াদ: যোগদানের তারিখ হতে ৩১-৭-২০২৮ তারিখ পর্যন্ত।

আবেদনের বয়স: ১/৭/২০২৫ তারিখে: সর্বোচ্চ ৩৫ বছর।

আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট সাইজের ২ কপি ছবি, জীবনবৃত্তান্ত এবং প্রমাণক দলিলাদিসহ (শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, সম্প্রতি ইস্যুকৃত নাগরিকত্ব সনদ ইত্যাদির সত্যায়িত কপি) আবেদনপত্র পরিচালক (এইচআরডি-১), হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, ঢাকা-১০০০ এর বরাবরে সরাসরি/ডাকযোগে/ই-মেইলে (gm.hrd@bb.org.bd) পাঠাতে হবে।

আবেদনের শেষ কবে

আগ্রহী প্রার্থীদের আবেদনের সুযোগ আগামী ১৭ আগস্ট পর্যন্ত।

চাকরির ক্ষেত্রে আবেগীয় বুদ্ধিমত্তা কেন গুরুত্বপূর্ণ, কীভাবে বাড়াবেন

প্রত্যেককে খুঁজে বের করতে হবে ‘আমি কোন জায়গায় সেরা?’

মিসরের আল-আজহারে উচ্চশিক্ষা: বাংলাদেশিদের জন্য ২৪টি বৃত্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীর জন্য যুক্তরাষ্ট্রে ফুল ফান্ডেড স্কলারশিপ

চাকরি হারাতে না চাইলে কাজের ধরন বদলাতে হবে

ক্যারিয়ার নিয়ে শিক্ষার্থীদের ভাবনা

‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন ইসতাক আহমেদ

অফিসে যেসব কাজ এড়িয়ে চলবেন

কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে চাকরি, ভবিষ্যৎ চ্যালেঞ্জ ও সম্ভাবনা

৩৯৩ পদে নিয়োগ দেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ