হোম > চাকরি

পর্তুগালে বাড়ছে বাংলাদেশিদের কাজের সুযোগ

আমার দেশ অনলাইন

পর্তুগালে দক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য নতুন সম্ভাবনা উন্মুক্ত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, দেশটিতে বর্তমানে নির্মাণশিল্প, কৃষি, হোটেল-রেস্টুরেন্ট, পরিবহন এবং কারখানা খাতে সবচেয়ে বেশি কর্মীর চাহিদা রয়েছে।

এছাড়া তথ্যপ্রযুক্তি, ইঞ্জিনিয়ারিংসহ উচ্চ দক্ষতাসম্পন্ন পেশাতেও বিদেশি কর্মীদের নিয়োগ দেওয়া হচ্ছে। 

বিশ্লেষকদের মতে, কর্মী সংকট, অর্থনৈতিক উন্নয়ন এবং সরকারের সহায়ক নীতির সমন্বয়ে পর্তুগাল এখন বিদেশি কর্মীদের জন্য আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে। বিশেষ করে দক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য এটি একটি সম্ভাবনাময় বাজার হিসেবে বিবেচিত হচ্ছে।

তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এই সুযোগ কাজে লাগাতে হলে প্রয়োজন সঠিক দক্ষতা, ভাষাজ্ঞান এবং বৈধ প্রক্রিয়ায় অভিবাসনের প্রস্তুতি। 

পর্তুগালের কোনো নিয়োগকর্তা প্রতিষ্ঠান থেকে অফার লেটার পেলে তবেই কাজের ভিসা প্রক্রিয়া শুরু করা যায়। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানই সাধারণত কর্মীর জন্য ওয়ার্ক পারমিটের আবেদন করে থাকে।

ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে- বৈধ পাসপোর্ট, চাকরির চুক্তিপত্র, শিক্ষাগত যোগ্যতার সনদ, কাজের অভিজ্ঞতার প্রমাণ, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং জীবনবৃত্তান্ত। কিছু ক্ষেত্রে স্বাস্থ্য পরীক্ষা ও থাকার ব্যবস্থার প্রমাণও জমা দিতে হয়।

দক্ষতা ও ভাষাগত যোগ্যতাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেক ক্ষেত্রে ইংরেজিতে প্রাথমিক যোগাযোগ দক্ষতা থাকলেই চললেও পর্তুগিজ ভাষা জানলে চাকরি পাওয়া এবং কাজের পরিবেশে মানিয়ে নেওয়া সহজ হয়। 

বেতন কাঠামোর দিক থেকে দেখা যায়, সাধারণ কাজের ক্ষেত্রে মাসিক আয় ৯২০ থেকে ১০০০ ইউরোর মধ্যে হয়ে থাকে। অন্যদিকে দক্ষ কর্মীদের জন্য এই আয় ১২০০ থেকে ৩০০০ ইউরো বা তারও বেশি হতে পারে।

তবে এ ক্ষেত্রে প্রতারণার ঝুঁকিও রয়েছে। ভুয়া দালাল বা অবৈধ এজেন্সির মাধ্যমে চাকরির প্রলোভনে পড়ে অনেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই চাকরিপ্রত্যাশীদের সরাসরি কোম্পানির ওয়েবসাইট বা নির্ভরযোগ্য জব পোর্টালের মাধ্যমে আবেদন করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

সাম্প্রতিক সময়ে পর্তুগালের ভিসা নীতিতেও কিছু পরিবর্তন এসেছে। বিশেষ করে ‘জব সিকার’ ভিসা এখন সীমিত করা হয়েছে এবং আগে থেকেই চাকরি নিশ্চিত করে আবেদন করার প্রবণতা বাড়ছে।

সংশ্লিষ্টরা বলছেন, প্রয়োজনীয় দক্ষতা ও সঠিক প্রক্রিয়া অনুসরণ করলে পর্তুগাল বাংলাদেশি কর্মীদের জন্য একটি সম্ভাবনাময় গন্তব্য হয়ে উঠতে পারে।

এলআর

পূবালী ব্যাংকে মানবসম্পদ বিভাগে চাকরি

ইসলামী ব্যাংক ফাউন্ডেশনে সুপারিনটেনডেন্ট পদে নিয়োগ

যে পদে ৩৮২ জনকে নিয়োগ দেবে বন অধিদপ্তর

দক্ষ নার্সের চাহিদা রয়েছে দেশের বাইরেও

এএইউবিতে ১২ পদে নিয়োগ, আবেদন চলবে ৭ জুন পর্যন্ত

জনবল নিয়োগ দেবে রাষ্ট্রয়াত্ব সোনালী ব্যাংক

বিএমইটিতে ৭০ জন ভাষা প্রশিক্ষক নিয়োগ

শক্তি ফাউন্ডেশনে নিয়োগ, আবেদন শেষ ৭ জুন

সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ, আবেদন শেষ ২৭ মে

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে নিয়োগ, আবেদন শুরু ১৪ মে