হোম > চাকরি

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৮৫ জনকে নিয়োগ দেবে

চাকরি ডেস্ক

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৪ ক্যাটাগরির ৮৫ পদে নিয়োগ দেবে। ১৩ থেকে ২০তম গ্রেডের এসব পদে আবেদন করতে হবে অনলাইনে। আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরু হবে ৩ নভেম্বর ২০২৫ থেকে ।

পদের নাম ও বিবরণ

১. সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (পদসংখ্যা: ১৫)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি; কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত; সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ ও বাংলায় ৪৫ শব্দ; কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল

১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

২. ক্যাশিয়ার (পদসংখ্যা: ০১)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি, কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল

১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

৩. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (পদসংখ্যা: ২০)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত; কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ এবং কম্পিউটারে word processingসহ ই-মেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরু হবে ৩ নভেম্বর ২০২৫ থেকে। আবেদন শুরু ০৩ নভেম্বর ২০২৫, সকাল ৯টা। আবেদনের শেষ তারিখ ২৩ নভেম্বর ২০২৫, বিকেল ৫টা।

চাকরির ক্ষেত্রে আবেগীয় বুদ্ধিমত্তা কেন গুরুত্বপূর্ণ, কীভাবে বাড়াবেন

প্রত্যেককে খুঁজে বের করতে হবে ‘আমি কোন জায়গায় সেরা?’

মিসরের আল-আজহারে উচ্চশিক্ষা: বাংলাদেশিদের জন্য ২৪টি বৃত্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীর জন্য যুক্তরাষ্ট্রে ফুল ফান্ডেড স্কলারশিপ

চাকরি হারাতে না চাইলে কাজের ধরন বদলাতে হবে

ক্যারিয়ার নিয়ে শিক্ষার্থীদের ভাবনা

‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন ইসতাক আহমেদ

অফিসে যেসব কাজ এড়িয়ে চলবেন

কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে চাকরি, ভবিষ্যৎ চ্যালেঞ্জ ও সম্ভাবনা

৩৯৩ পদে নিয়োগ দেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ