হোম > চাকরি

আসিয়ান সম্মেলনে ৩ হাজারেরও বেশি কর্মকর্তা নিয়োগ

আতিকুর রহমান নগরী

আসিয়ান শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে মালয়েশিয়াজুড়ে নিরাপত্তা ও আগমন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ তিন হাজারেরও বেশি কর্মকর্তাকে দেশের সব প্রবেশপথে নিয়োগ দিয়েছে।

আগামী ২৬ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিতব্য ৪৭তম আসিয়ান শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারী আন্তর্জাতিক প্রতিনিধিদের আগমন ও প্রস্থানের সুবিধার্থে এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জেআইএম জানিয়েছে, প্রতিনিধি দলগুলোর স্বাগত ও ব্যবস্থাপনা নিশ্চিত করতে কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির জন্য বিশেষ প্রশিক্ষণ ও প্রস্তুতি মহড়া পরিচালনা করা হয়েছে। ৩০টিরও বেশি দেশের প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নেবেন।

‘আন্তর্জাতিক মান বজায় রেখে অভিবাসন কার্যক্রম ও নিরাপত্তা নিশ্চিতে আমরা সর্বোচ্চ প্রস্তুত রয়েছি,’ ফেসবুকের এক বিবৃতিতে জানিয়েছে জেআইএম।

২০২৫ সালে আসিয়ান সভাপতির দায়িত্ব পালন করছে মালয়েশিয়া। এবারের ৪৭তম আসিয়ান শীর্ষ সম্মেলন ও সংশ্লিষ্ট বৈঠকগুলো ‘অন্তর্ভুক্তি ও টেকসই উন্নয়ন’ (Inclusion and Sustainability) শিরোনামে অনুষ্ঠিত হবে।

এ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসাসহ বিশ্বনেতারা উপস্থিত থাকবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

চাকরির ক্ষেত্রে আবেগীয় বুদ্ধিমত্তা কেন গুরুত্বপূর্ণ, কীভাবে বাড়াবেন

প্রত্যেককে খুঁজে বের করতে হবে ‘আমি কোন জায়গায় সেরা?’

মিসরের আল-আজহারে উচ্চশিক্ষা: বাংলাদেশিদের জন্য ২৪টি বৃত্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীর জন্য যুক্তরাষ্ট্রে ফুল ফান্ডেড স্কলারশিপ

চাকরি হারাতে না চাইলে কাজের ধরন বদলাতে হবে

ক্যারিয়ার নিয়ে শিক্ষার্থীদের ভাবনা

‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন ইসতাক আহমেদ

অফিসে যেসব কাজ এড়িয়ে চলবেন

কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে চাকরি, ভবিষ্যৎ চ্যালেঞ্জ ও সম্ভাবনা

৩৯৩ পদে নিয়োগ দেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ