হোম > চাকরি

আইসিডিডিআরবিতে নিয়োগ ৯ জন, বেতন ৯১,৫৪০ টাকা

চাকরি ডেস্ক

আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণাপ্রতিষ্ঠান আইসিডিডিআরবি মতলব হাসপাতালে ৯ জন চিকিৎসক নিয়োগ দিচ্ছে। পদগুলো শুধুমাত্র বাংলাদেশি নাগরিকদের জন্য।

মতলব হাসপাতাল ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি গ্রামীণ এলাকায় ডায়রিয়া, মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা দিয়ে থাকে এবং প্রতিবছর ৫০,০০০-এর বেশি রোগীকে চিকিৎসা দেয়। হাসপাতালটি গবেষণার জন্যও গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত।

যোগ্যতা ও অভিজ্ঞতা

  • স্বীকৃত প্রতিষ্ঠানের এমবিবিএস ডিগ্রি এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের বৈধ নিবন্ধন থাকা।
  • এমপিএইচ ডিগ্রি ও গবেষণার অভিজ্ঞতা থাকলে প্রাধান্য দেওয়া হবে।
  • কমপক্ষে ১ বছরের ক্লিনিক্যাল অভিজ্ঞতা থাকতে হবে।
  • মতলবে দীর্ঘমেয়াদি অবস্থানের ইচ্ছা থাকা।

চুক্তি ও সুবিধা:

  • ১১ মাসের সিএসএ ভিত্তিক চুক্তি।
  • উৎসব বোনাস, আয়কর আইসিডিডিআরবি কর্তৃক প্রদান।
  • ক্যানটিনে খাবারের সুবিধা।

আবেদন:

যোগ্য প্রার্থীরা career.icddrb.org ওয়েবসাইটের মাধ্যমে ১১ অক্টোবর ২০২৫ এর মধ্যে আবেদন করতে পারবেন। শর্টলিস্টকৃত প্রার্থীদের লিখিত পরীক্ষা/সাক্ষাৎকারের জন্য ডাক পাঠানো হবে।

  • পদসংখ্যা: ৯
  • বেতন: ৯১,৫৪০ টাকা/মাস (বাসভাড়া ও চলাচল খরচসহ)
  • আবেদনের শেষ তারিখ: ১১ অক্টোবর ২০২৫
  • যোগ্যতা: MBBS, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল নিবন্ধন; এমপিএইচ ও গবেষণা অভিজ্ঞতা থাকলে প্রাধান্য দেওয়া হবে।

চাকরির ক্ষেত্রে আবেগীয় বুদ্ধিমত্তা কেন গুরুত্বপূর্ণ, কীভাবে বাড়াবেন

প্রত্যেককে খুঁজে বের করতে হবে ‘আমি কোন জায়গায় সেরা?’

মিসরের আল-আজহারে উচ্চশিক্ষা: বাংলাদেশিদের জন্য ২৪টি বৃত্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীর জন্য যুক্তরাষ্ট্রে ফুল ফান্ডেড স্কলারশিপ

চাকরি হারাতে না চাইলে কাজের ধরন বদলাতে হবে

ক্যারিয়ার নিয়ে শিক্ষার্থীদের ভাবনা

‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন ইসতাক আহমেদ

অফিসে যেসব কাজ এড়িয়ে চলবেন

কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে চাকরি, ভবিষ্যৎ চ্যালেঞ্জ ও সম্ভাবনা

৩৯৩ পদে নিয়োগ দেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ