হোম > চাকরি

সহকারী শিক্ষক পদে আসছে ৪৪ হাজারের বড় নিয়োগ

সরকারি প্রাথমিক বিদ্যালয়

স্টাফ রিপোর্টার

প্রতীকী ছবি

দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে প্রায় ৪৪ হাজার নিয়োগ আসছে। আগামী এক মাসের মধ্যে এ বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) সূত্রে এমন তথ্য জানা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে ডিপিইর এক কর্মকর্তা জানিয়েছেন, নতুন নিয়োগ বিধি অনুমোদনের প্রক্রিয়া প্রায় শেষের দিকে। বিধি প্রকাশের সাত দিনের মধ্যেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে।

জানা গেছে, বর্তমানে সহকারী শিক্ষক পদে ৮ হাজার ৪৩টি শূন্য পদ রয়েছে। যা বিজ্ঞপ্তি প্রকাশের সময় ১০ থেকে ১২ হাজার হতে পারে। পাশাপাশি ৩২ হাজার সহকারী শিক্ষক প্রধান শিক্ষক পদে পদোন্নতি পেলে এইসব পদেও নতুন নিয়োগ দেওয়া হবে।

প্রধান শিক্ষক পদে পদোন্নতি সংক্রান্ত আইনি জটিলতার কারণে দীর্ঘদিন এই প্রক্রিয়া বন্ধ ছিল। তবে ২০২৩ সালে পদোন্নতির কার্যক্রম পুনরায় শুরু হয়। সব জটিলতা কেটে গেলে চলতি অন্তর্বর্তী সরকার ৪০ হাজারের বেশি সহকারী শিক্ষক নিয়োগে প্রস্তুতি নিচ্ছে।

নারী, পোষ্য এবং জেলা কোটা সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হওয়ার পরই চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানা গেছে।

চাকরির ক্ষেত্রে আবেগীয় বুদ্ধিমত্তা কেন গুরুত্বপূর্ণ, কীভাবে বাড়াবেন

প্রত্যেককে খুঁজে বের করতে হবে ‘আমি কোন জায়গায় সেরা?’

মিসরের আল-আজহারে উচ্চশিক্ষা: বাংলাদেশিদের জন্য ২৪টি বৃত্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীর জন্য যুক্তরাষ্ট্রে ফুল ফান্ডেড স্কলারশিপ

চাকরি হারাতে না চাইলে কাজের ধরন বদলাতে হবে

ক্যারিয়ার নিয়ে শিক্ষার্থীদের ভাবনা

‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন ইসতাক আহমেদ

অফিসে যেসব কাজ এড়িয়ে চলবেন

কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে চাকরি, ভবিষ্যৎ চ্যালেঞ্জ ও সম্ভাবনা

৩৯৩ পদে নিয়োগ দেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ