হোম > চাকরি > এনজিও

শক্তি ফাউন্ডেশনে নিয়োগ, আবেদন শেষ ৭ জুন

চাকরি ডেস্ক

প্রতীকী ছবি

বেসরকারি উন্নয়ন সংস্থা 'শক্তি ফাউন্ডেশন' ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় কাজ করতে আগ্রহী যোগ্য প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করছে।

আবেদনের শেষ তারিখ ০৭ জুন ২০২৬।

  • পদের নাম: মাইক্রোফাইন্যান্স অফিসার (১,০০০ জন)
  • যোগ্যতা: ন্যূনতম স্নাতক
  • বয়স: ২৫ থেকে ৩৫ বছর
  • অভিজ্ঞতা: প্রয়োজন নেই
  • বেতন: শিক্ষানবিশকালে ২২,২০০ টাকা; স্থায়ীকরণের পর ২৭,৫০০ টাকা
  • অন্যান্য: মোটরবাইক ব্যবহার করলে মাসিক অতিরিক্ত ২,৫০০ টাকা জ্বালানি খরচ এবং স্থায়ীকরণেরপর পারফরম্যান্স বোনাসসহ মোট ৩২,০০০ টাকা পর্যন্ত আয়ের সুযোগ রয়েছে।
  • পদের নাম: এরিয়া অ্যাকাউন্ট্যান্ট (২০০ জন)
  • যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতক (SSC ও HSC বাণিজ্য বিভাগ হতে হবে)।
  • বয়স: সর্বোচ্চ ৩২ বছর।
  • অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে।
  • বেতন: শিক্ষানবিশকালে ২১,০০০ টাকা; স্থায়ীকরণের পর ২৬,০০০ টাকা।

হেলথ প্রোগ্রাম

  • পদের নাম: মেডিকেল অ্যাসিস্ট্যান্ট / প্যারামেডিক (৩০ জন)
  • যোগ্যতা: ৪ বছরের MATS (Diploma) কোর্স সম্পন্ন হতে হবে (নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে)।
  • বয়স: সর্বোচ্চ ৩৫ বছর।
  • অভিজ্ঞতা: MATS প্রার্থীদের জন্য ১ বছর এবং প্যারামেডিকদের জন্য ২ বছরের বাস্তব অভিজ্ঞতা।
  • বেতন: ২০,০০০ টাকা (স্থায়ীকরণের পর বেতন বৃদ্ধি ও ইনসেন্টিভ সুবিধা রয়েছে)।

সুযোগ-সুবিধাসমূহ

১. নির্ধারিত জেলাসমূহে কর্মরতদের জন্য ১,৫০০ টাকা 'স্ট্রাটেজিক রিজিওনাল অ্যালাউন্স'। ২. দূরত্ব অনুযায়ী ৭৫০ থেকে ২,৫০০ টাকা পর্যন্ত যাতায়াত ভাতা। ৩. নারী কর্মীদের নিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ আবাসন ভাতা। ৪. প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও বার্ষিক ইনক্রিমেন্ট। ৫. বৈশাখী ভাতা ও বছরে ৩টি উৎসব বোনাস। ৬. দুর্ঘটনাজনিত চিকিৎসা খরচ এবং জীবন বীমা সুবিধা। ৭. নারী কর্মীদের জন্য মাতৃত্বকালীন ৬ মাস বেতনসহ ছুটি এবং পুরুষ কর্মীদের জন্য পিতৃকালীন ৭ দিন ছুটি। ৮. সন্তানদের জন্য শিক্ষাবৃত্তির সুযোগ।

আবেদনের শেষ তারিখ: ০৭ জুন ২০২৬।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের শক্তি ফাউন্ডেশনের ওয়েবসাইটের ক্যারিয়ার পোর্টালে (www.shakti.org.bd/career) আবেদন করতে হবে।

এলআর

স্নাতক পাসে নিয়োগ দেবে হীড বাংলাদেশ

প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে ব্র্যাক

কেয়ার বাংলাদেশে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে মেরী স্টোপস

ব্যুরো বাংলাদেশে চাকরি, আবেদন শেষ ৩১ মে

জনবল নিয়োগ দেবে রেড ক্রিসেন্ট

বেসরকারি উন্নয়ন সংস্থা সিএসএসে নিয়োগ

বেসরকারি উন্নয়ন সংস্থায় চাকরি, বেতন ৩৯ হাজার টাকা

একশনএইডে ১০ পদে চাকরি, আবেদনের শেষ তারিখ ২৩ মার্চ

আন্তর্জাতিক সংস্থায় চাকরির সুযোগ, আবেদন যেভাবে