হোম > চাকরি > এনজিও

বেসরকারি উন্নয়ন সংস্থা সিএসএসে নিয়োগ

আমার দেশ অনলাইন

প্রতীকী ছবি

বেসরকারি উন্নয়ন সংস্থা ক্রিশ্চিয়ান সার্ভিস সোসাইটি (সিএসএস) তাদের ঋণদান কার্যক্রম পরিচালনার জন্য ‘লোন অফিসার’ পদে ৩০০ জনকে নিয়োগ দেবে। সরাসরি সাক্ষাৎকারের (ওয়াক-ইন-ইন্টারভিউ) মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। স্নাতক ও স্নাতকোত্তর পাস প্রার্থীরা অভিজ্ঞতা ছাড়াই আবেদনের সুযোগ পাবেন।

যোগ্যতা ও অভিজ্ঞতা

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর পাস।

বয়স: অনভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩৫ বছর এবং অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে ৩৯ বছর।

অন্যান্য: প্রার্থীকে সৎ, পরিশ্রমী ও অধূমপায়ী হতে হবে। নিজস্ব মোটরসাইকেল ও ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে। নারী প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করা হয়েছে।

বেতন ও সুযোগ-সুবিধা

নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন হবে ২৩,০৮০ থেকে ২৫,০০০ টাকা। এ ছাড়া প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ইনসেনটিভ, বছরে একটি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, মুঠোফোন বিল, জ্বালানি বিল, বিমাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে। পুরুষ কর্মীদের জন্য বিনা মূল্যে আবাসন এবং নারী কর্মীদের জন্য আবাসন ও যাতায়াত ভাতার ব্যবস্থা রয়েছে।

সাক্ষাৎকারের সময় ও স্থান

আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, ছবি, সব সনদের মূল কপিসহ নির্ধারিত দিনে সকাল ৯টার মধ্যে নিচের যেকোনো একটি কেন্দ্রে উপস্থিত হতে হবে—

২৪ এপ্রিল ২০২৬: সিএসএস জয়দেবপুর ব্রাঞ্চ, ক্যাডেট কলেজ আবাসিক এলাকা, গাজীপুর।

৮ মে ২০২৬: রেভারেন্ড পলস হাইস্কুল, বানরগাতি, গল্লামারী, খুলনা।

২২ মে ২০২৬: সিএসএস নরসিংদী সদর-০১ ব্রাঞ্চ, ভেলানগর, নরসিংদী।

পরীক্ষায় অংশগ্রহণের জন্য ১০০ টাকা ফি প্রদান করতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় ১৫,০০০ টাকা জামানত দিতে হবে, যা চাকরি শেষে লভ্যাংশসহ ফেরতযোগ্য।

বেসরকারি উন্নয়ন সংস্থায় চাকরি, বেতন ৩৯ হাজার টাকা

একশনএইডে ১০ পদে চাকরি, আবেদনের শেষ তারিখ ২৩ মার্চ

আন্তর্জাতিক সংস্থায় চাকরির সুযোগ, আবেদন যেভাবে

ইউরোপীয় কমিশনে চাকরি, আবেদন শেষ ১৫ মার্চ

আন্তর্জাতিক বেসরকারি সংস্থায় সিনিয়র অফিসার পদে জনবল নিয়োগ

অ্যাকশনএইড বাংলাদেশে আবেদন শেষ ২৮ ফেব্রুয়ারি

ঢাকা আহ্ছানিয়া মিশনে জনবল নিয়োগের

টিএমএসএস-এ নিয়োগ বিজ্ঞপ্তি

ব্র্যাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ১৪ ফেব্রুয়ারি