হোম > সাহিত্য সাময়িকী

নবীজির পছন্দের বিষয়গুলো নিয়ে সিরাতের বই ‘নবীজির প্রিয় ১০০’

আতিকুর রহমান নগরী

পৃথিবীতে যার আগমনে অন্ধকার কেটে আলো এসেছিল, যিনি এসেছেন সব মানুষের জন্য রহমত হয়ে, তিনি আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন মুসলমানের কাছে তার ভালোবাসার কোনো বিকল্প নেই। কারণ নবীজিকে (সা.) ভালোবাসা মানেই আল্লাহর প্রিয় হওয়া, তার সন্তুষ্টি পাওয়া। তাই দুনিয়ার সব কিছুর চেয়ে বেশি ভালোবাসতে হবে রাসুলকে (সা.)। শুধু মুখে মুখে নয়, হৃদয়ে, জীবনে, আমলে সেই ভালোবাসার ছাপ রাখতে হবে। নবীজির (সা.) শিক্ষা, তার প্রিয় কাজগুলো জানলেই সেই ভালোবাসা আরও দৃঢ় হয়। সেই উদ্দেশ্যকে সামনে রেখে প্রকাশ হয়েছে সিরাতভিত্তিক নতুন বই ‘নবীজির প্রিয় ১০০’।

কোরআন-হাদিস, আধুনিক বিজ্ঞান ও ছয় শতাধিক রেফারেন্সের আলোকে লিখিত এ বইটিতে নবীজির প্রিয় খাদ্য, পোশাক, বাহন, পানি পানের পাত্র থেকে শুরু করে নবীজির প্রিয় সাহাবি, চাচা, স্ত্রী, নাতি-নাতনিসহ জীবনের নানা দিক এক মলাটে তুলে ধরা হয়েছে। এমনকি ইন্তেকালের পরও তিনি কোনো স্ত্রীর কথা স্মরণ করে অশ্রুসিক্ত হয়েছেন, কোনো প্রিয়জনকে কষ্ট দিলে তিনি কষ্ট পাবেন বলে ঘোষণা দিয়েছেন, এসব তথ্যও স্থান পেয়েছে বইটিতে।

লেখক মুফতি আবদুল্লাহ তামিম বলেন, বইটি সাবলীল ও সহজ ভাষায় লেখা হয়েছে, যাতে বড়রা যেমন গভীরভাবে উপকৃত হবেন, ছোটরাও আনন্দের সঙ্গে পড়ে নবীপ্রেমে ভরে উঠবে। আপনার সন্তানদের সিরাতের প্রতি আকৃষ্ট করতে এবং প্রিয় নবীর ভালোবাসায় গড়ে তুলতে এ বই হতে পারে একটি মূল্যবান উপহার।

বইটির প্রকাশক ও তাজদিদ পাবলিকেশনের চেয়ারম্যান আহমাদ রিফাত বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাপিত জীবনই মানবতার শান্তি ও মুক্তির সংবিধান। মুসলিম উম্মাহর পরিপূর্ণ আদর্শ। মুমিনজীবনের আয়না।

তাঁর প্রতিটি কথা, কাজ, পছন্দ-অপছন্দ, আচার-অভ্যাস ও মৌন সম্মতিই ছিল আমাদের জন্য বিধান ও শিক্ষা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা আশেকে রাসুল দাবি করলেও জানি না, কোন কাজগুলো ছিল তাঁর প্রিয় ও পছন্দের; কোন বিষয়গুলো তিনি ভালোবাসতেন!

‘নবীজির প্রিয় ১০০’ বইটি এই দৃষ্টিকোণ থেকে বাংলাভাষীদের জন্য একদমই ব্যতিক্রমী প্রয়াস, সন্দেহ নেই। বইটি শুধু ইতিহাস বা সিরাতের ধারাবাহিক বর্ণনা নয়, বরং নবীজীবনের নানামুখী বর্ণচ্ছটায় তৈরি সুবিন্যস্ত এক পুষ্পস্তবক। পাঠকমাত্রই বইয়ের পাতায় পাতায় আবিষ্কার করবেন নবীজির প্রিয় ও পছন্দের কাজ, থরে থরে সাজানো ভালোবাসার দাস্তান! আশা করছি, বইটি পাঠকদের উদ্বেলিত করবে।

সন্তানদের নিয়ে এলেন বাবা-মা, চান বইয়ের সঙ্গে বন্ধন বাড়াতে

বইয়ের মান নিয়ে প্রশ্ন, দাম নিয়ে অসন্তোষ পাঠকদের

শাহ ইসমাইল গাজী ও রিসালাতুশ শুহাদার পাণ্ডুলিপি

বাংলার সমাজ ও সংস্কৃতি পুনর্গঠনে সুফিসাধকেরা কেন গুরুত্বপূর্ণ

সেনযুগে বাংলার সামাজিক অবক্ষয়

বইমেলায় অব্যবস্থাপনা ও চুক্তিভঙ্গের অভিযোগ প্রকাশক ঐক্যের

তরুণ প্রজন্মকে বইয়ের প্রতি ‘আগ্রহী করে তোলা জরুরি’

রমজানের মধ্যভাগে কমছে বিক্রি

বিদ্রোহ মোকাবিলার দায়িত্বরত সেনাপতিদের কাছে খলিফার চিঠিপত্র

খেলাফত রাষ্ট্রে ধর্মদ্রোহ প্রতিরোধ যুদ্ধ (দ্বিতীয় পর্ব)