হোম > জাতীয়

‘আজকে আমি আপনাদের মনে নিশ্চয়ই কোনো কষ্ট দিইনি’

আমার দেশ অনলাইন

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সব রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিয়ে সেখানে নিজেদের মতামত ও বক্তব্য তুলে ধরার জন্য বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার জাতীয় সংসদের অধিবেশনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

সংসদে বিরোধী দলগুলোর উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক দলগুলো সহযোগিতার হাত না বাড়িয়ে আগে সব দাবি পূরণের শর্ত দিলে এবং এরপরও সংবিধান সংশোধন কমিটিতে অংশ না নিলে সেটিকে প্রকৃত সহযোগিতা বলা যায় না।

তিনি বলেন, ‘একতরফাভাবে আপনাদের সব দাবি মানতে হবে, তারপরও আপনারা সংবিধান সংশোধন কমিটিতে আসবেন না—এটা তো হতে পারে না। আপনারা কমিটিতে আসুন। আপনাদের যা বক্তব্য আছে, আমরা তা লিপিবদ্ধ করব। আপনাদের সমস্ত বক্তব্য সেই প্রতিবেদনে থাকবে। জাতি আপনাদের বক্তব্য জানতে পারবে।’

সংবিধান সংশোধন প্রক্রিয়াকে উন্মুক্ত উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই কমিটিতে বিভিন্ন বিষয়ে মতভেদ থাকতে পারে, আবার কিছু প্রস্তাবে সবাই একমতও হতে পারেন। সংবিধানে নতুন কোনো বিষয় অন্তর্ভুক্ত করার প্রস্তাব এলে সেটিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

তিনি আরও বলেন, ‘আমরা খুবই উন্মুক্ত। আশা করি, আপনারা সংবিধান সংশোধন কমিটিতে আসবেন। আপনারা যখনই অংশগ্রহণ করবেন, আমরা স্বাগত জানাব।’

বক্তব্যের শেষ পর্যায়ে এসে কিছুটা হাস্যরস করে বিরোধী দলের সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আজকে আমি আপনাদের মনে নিশ্চয়ই কোনো কষ্ট দিইনি।’

‘সেই কালো ইতিহাসে ফিরতে চাই না’

সংবিধান সংশোধন কমিটিতে না এলে স্থায়ী কমিটির সভাপতি পাবে না বিরোধী দল

এনবিআরের ৩৬ অতিরিক্ত কর কমিশনার বদলি

নতুন দায়িত্বে হুমায়ুন কবির

গুদামের সিন্ডিকেট ভাঙতে সরকার কাজ করছে: খাদ্যমন্ত্রী

‘এই আইনে স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রীও প্রমাণ করতে পারবেন না যে তার স্বামী গুম ছিলেন’

তিন জেলায় নতুন পুলিশ সুপার

৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

বিমান ভাড়া আরো কমানোর চিন্তা-ভাবনা চলছে: বিমানমন্ত্রী

কক্সবাজার উপকূলে প্রাকৃতিক সুরক্ষা নষ্ট করে সড়ক নির্মাণ না করার আহ্বান বিআইপির