হোম > জাতীয়

কীটনাশকের কাঁচামাল আমদানি সহজ করার পদক্ষেপকে স্বাগত বামার

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

কৃষি কিটনাশক উৎপাদনের কাঁচামাল আমদানি সহজীকরণ এবং নির্দিষ্ট উৎস বা দেশ থেকে আমদানির বাধ্যবাধকতা তুলে নেওয়াকে সময়োপযোগী ও কৃষিবান্ধব পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছে বাংলাদেশ অ্যাগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বামা)।

সংগঠনটির সভাপতি ও কৃষিবিদ কেএসএম মোস্তাফিজুর রহমান এক বিবৃতিতে বলেন, সরকারের এ সিদ্ধান্ত কৃষি খাত ও কৃষকের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে।

তিনি বলেন, রাসায়নিক পণ্য উৎপাদনে কাঁচামাল আমদানিতে পূর্বের জটিল নীতিমালা ও নির্দিষ্ট দেশ বা উৎস থেকে আমদানির বাধ্যবাধকতার কারণে প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোকে বাড়তি খরচ বহন করতে হতো। নতুন নীতিমালার ফলে প্রতিযোগিতামূলক মূল্যে আন্তর্জাতিক বাজার থেকে মানসম্মত কৃষি রাসায়নিক ও কাঁচামাল আমদানি করা সহজ হবে।

মোস্তাফিজুর রহমান বলেন, কাঁচামাল আমদানিতে বাধ্যবাধকতা না থাকায় আমদানিকারকরা এখন গুণগত মান বজায় রেখে সুবিধাজনক যেকোনো দেশ থেকে কাঁচামাল সংগ্রহ করতে পারবেন। এতে সরাসরি উপকৃত হবেন দেশের কৃষকরা, কারণ বাজারে কৃষি রাসায়নিক উপকরণের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত হবে এবং উৎপাদন খরচও নিয়ন্ত্রণে থাকবে।

সংগঠনটির মতে, সরকারের এ সিদ্ধান্তটি বাংলাদেশের কৃষিখাত ও কৃষি-ভিত্তিক শিল্প উভয়ের জন্যই একটি ইতিবাচক পদক্ষেপ। পূর্বে নির্দিষ্ট কিছু দেশের ওপর নির্ভরতা থাকার কারণে আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন ঘটলে দেশে কীটনাশক ও অন্যান্য কৃষি রাসায়নিকের কৃত্রিম সংকট তৈরি হতো এবং পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যেত।

এছাড়া উৎস দেশের বাধ্যবাধকতা তুলে দেওয়ায় মুক্তবাজার প্রতিযোগিতার সুযোগ তৈরি হবে। ফলে আমদানিকারকরা সাশ্রয়ী মূল্যে পণ্য আনতে পারবেন, যা দিনশেষে মাঠপর্যায়ে কৃষকের উৎপাদন খরচ কমাতে সাহায্য করবে।

বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী

মক্কা চুক্তিতে যুক্ত হওয়ার আলোচনার মধ্যে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবীরের বৈঠক

জাতীয় সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

৬৪ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

পুলিশে দলীয় নিয়োগের তদন্ত শেষ পর্যায়ে, তথ্য প্রকাশের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী চান রুমিন ফারহানা!

রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত ৯ প্রবাসীর লাশ দেশে পৌঁছেছে

ক্যাম্পাসগুলোতে শিবিরের ওপর ছাত্রদলের হামলার দিনটি ছিল বেশ কষ্টের: জামায়াত এমপি

নতুন দায়িত্ব পেলেন ১০ মন্ত্রী-প্রতিমন্ত্রী