হোম > জাতীয়

বিমানের শীর্ষ ২ পদের বেতন নিয়ে আলোচনা

স্টাফ রিপোর্টার

রাষ্ট্রায়ত্ত সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের শীর্ষ দুই পদে বেতন নির্ধারণ নিয়ে আলোচনা হচ্ছে। ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া দুই কর্মকর্তার জন্য মাসিক মোট ১৮ লাখ টাকার বেশি বেতন-ভাতার সুপারিশ করা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস থেকে প্রস্তাবটি পাঠানো হয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে। সেখান থেকে মতামতের জন্য অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত ৭ এপ্রিল কাইজার সোহেল আহমেদ বিমানের এমডি ও সিইও এবং সৈয়দ মঈনউদ্দিন আহমেদ ডিএমডি হিসেবে নিয়োগ পান।

তথ্যমতে, এমডির জন্য আয়কর কর্তন-পরবর্তী ১০ লাখ টাকা এবং ডিএমডির জন্য ৮ লাখ টাকা মাসিক প্যাকেজের সুপারিশ করা হয়েছে। এ ছাড়া শর্ত অনুযায়ী প্রচলিত অন্যান্য সুযোগ-সুবিধা ও ভাতা পাবেন তারা।

নিকট অতীতে এমডি পদে সাধারণত সরকারের অতিরিক্ত সচিব পর্যায়ের কর্মকর্তাদের মধ্য থেকে নিয়োগ দেওয়া হতো। ওই সময় তুলনামূলকভাবে প্রচলিত সরকারি বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে মোট প্যাকেজ নির্ধারিত থাকত। তবে বিমান যেহেতু একটি কোম্পানি তাই পৃথক বেতন কাঠামো নির্ধারণের সুযোগ আছে।

বিমানকে লাভজনক করতে দক্ষ ব্যক্তির হাতে দায়িত্ব দেওয়ার আলোচনা দীর্ঘদিনের। এ জন্য ২০১৩ সালের ১৮ মার্চ ব্রিটিশ নাগরিক কেভিন জন স্টিলকে এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি মাসে প্রায় ১৯ লাখ টাকা বেতন, পাঁচতারকা হোটেলে থাকা ও অন্যান্য সুবিধা পেতেন। দুই বছরের মধ্যে বিমানকে লাভজনক করার ঘোষণা দিয়ে কেভিন স্টিল দায়িত্ব নেন। কিন্তু আরও লোকসানে ফেলে এক বছর পর চাকরি ছেড়ে চলে যান।

বিএনপি সরকার ক্ষমতায় আসার পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে ২০২৬ সালের ৭ এপ্রিল কাইজার সোহেল আহমেদ বিমানের এমডি ও সিইও হিসেবে এবং সৈয়দ মঈনউদ্দিন আহমেদ ডিএমডি হিসেবে নিয়োগ পান। চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত এমডি বাংলাদেশ বিমানবাহিনীর কর্মকর্তা ছিলেন। পরে তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে দক্ষতার স্বাক্ষর রেখেছেন। আবার খোদ বিমানেই একসময় চাকরির অভিজ্ঞতা রয়েছে নতুন ডিএমডির। অভিজ্ঞতা রয়েছে বহু প্রতিষ্ঠানে দায়িত্ব পালনের। তাদের বেতন-ভাতা দ্রুত নির্ধারণের বিষয়ে আলোচনা চলছে।

এমবি

সংস্কৃতি মন্ত্রণালয়ের নানা কর্মসূচিতে পালিত হবে নজরুলবর্ষ

বাজেট ঘোষণার পর একটি পণ্যেরও দাম বাড়েনি

‘হাসিনাকে পুশ ইন করুন, দেখি কত সাহস’: গোলটেবিলে বক্তারা

ফি দিয়েও খেলা মিস, গ্রাহকদের টাকা গ্রামীণফোনের পকেটে

কর্মমুখী শিক্ষায় গুরুত্বারোপ করতে হবে: প্রতিমন্ত্রী নুর

চট্টগ্রাম-কক্সবাজার সড়ক ৬ লেনে উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর

১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার

মেধাবী প্রকৌশলীদের বিদেশমুখী প্রবণতা কমাতে হবে: আইনমন্ত্রী

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল চূড়ান্ত পর্যায়ে, যে কোনো দিন প্রকাশ

প্রস্তাবিত বাজেটে নিম্ন ও মধ্যবিত্তের স্বস্তি-অস্বস্তির দোলাচল