হোম > জাতীয়

শিক্ষাপ্রতিষ্ঠানের অস্থিরতা দ্রুতই সমাধান হয়ে যাবে: শিক্ষা উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান অস্থিরতায় উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। তবে দ্রুতই এর সমাধান হয়ে যাবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এক প্রেস ব্রিফিয়ে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষা উপদেষ্টা বলেন, গত কয়েকদিন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে কতগুলো অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে, সে বিষয়ে মন্ত্রণালয় অবহিত রয়েছে। অবশ্যই তার দ্বারা স্বাভাবিক শিক্ষাকার্যক্রম কিছুটা বিঘ্নিত হচ্ছে। সেটাতে আমরা যথেষ্ঠরকমভাবে উদ্বিগ্ন।

তবে আমরা এটা মনে করি, যেকোন সমস্যা আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। সেই সমাধানের দিকেই এগিয়ে যাচ্ছে। আমরা আশা করি দ্রুতই সমাধান হয়ে যাবে। বিভিন্ন দলের অবস্থান বদলিয়ে সর্বজনগ্রাহ্য একটা সমাধানে তারা আসতে পারবেন।

যত দ্রুত এটা হয় ততই মঙ্গলকর, এক্ষেত্রে মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যোগাযোগ রেখেছে। আমাদের কোন সাহায্য-সহযোগিতার প্রয়োজন হলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে তা করা হবে।

ধৈর্য্য ও সহিষ্ণুতার সঙ্গে সমাধান খুঁজে পাওয়ার দিকে ধাবিত হওয়ার আহবান জানিয়ে শিক্ষা উপদেষ্টা বলেন, এ ধরণের পরিস্থিতি কারও কাম্য নয়। শিক্ষক-ছাত্র এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও এটা চান না। সেজন্য খুব দ্রুততম সময়ের মধ্যে এগুলোর সমাধান করে ফেলার আহবান থাকবে। সেখানে স্থানীয় প্রশাসন সহযোগিতার হাত বাড়াচ্ছে, কোন কোন ক্ষেত্রে স্থানীয় কমিউনিটিও এগিয়ে এসেছেন। তাই আমার মনে হয় খুব দ্রুতই এর সমাধান হবে। আমাদের দিক থেকে যতটুকু করণীয় তা করা হবে।

বাণিজ্যে নয়াদিল্লিকে কোনো ছাড় দেবে না ওয়াশিংটন

জিংকসমৃদ্ধ উচ্চ ফলনশীল আমনের নতুন জাত উদ্ভাবন

‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া

সাংবাদিকদের সমস্যাগুলো চিহ্নিত করে সুনির্দিষ্ট প্রস্তাব দেয়ার আহ্বান তথ্যমন্ত্রীর

৭ দিনে শাহজালালে ২৪৫ ফ্লাইট বাতিল

বাংলাদেশ জিন্দাবাদ বলে আলোচনায় রাষ্ট্রপতি

জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা জানাল সরকার

ইনফরমেশন শেয়ারিং-এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে: তথ্যমন্ত্রী

জ্বালানি তেল মজুদ না করার আহ্বান মন্ত্রীর

দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ