হোম > জাতীয়

হামলার পর যা বললেন ইনকিলাব মঞ্চের জাবের

স্টাফ রিপোর্টার

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। শুক্রবার বিকেলে তাদের ওপর সাউন্ড গ্রেনেড ছোড়া হয়।

শুক্রবার ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা জাতিসংঘের অধীনে ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। এ সময় তাদের লাঠিপেটা করা হয়।

ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে হঠাৎ টিয়ারগ্যাস ও সাউন্ডগ্রেন্ড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করতে দেখা যায় পুলিশকে।

অবস্থান কর্মসূচিতে ছিলেন ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা, ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ও ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা প্রমুখ।

হামলার শিকার হওয়ার পর ফেসবুকে পোস্টে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের লিখেছেন, আপাতত কোনো জমায়েত করবেন না। আমরা চিকিৎসা নিয়ে আবার রাজপথে আসব। সেই পর্যন্ত নিরাপদে থাকার আহ্বান জানাই।

আরেক পোস্টে জাবের লিখেছেন, পরিস্থিতি কেউ ঘোলাটে করবেন না। শান্তভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।

দুর্জয়ের স্ত্রীসহ তিনজনের সম্পদের হিসাব তলব করবে দুদক

দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটিমন্ত্রী

যেসব সরকারি চাকরিজীবী আয়-ব্যয়ের হিসাব দেন, শুধু তাদের বেতন বাড়ানো উচিত: টিআইবি

৪২ বছর পর বদলাচ্ছে বিমান চলাচল বিধিমালা, বিনিয়োগে জোর সরকারের

তারেক রহমানকে চিঠিতে কী লিখেছেন ট্রাম্প

শিক্ষার্থীদের ভুল তথ্য না পাঠাতে কঠোর নির্দেশনা ঢাকা বোর্ডের

এমপিওভুক্ত শিক্ষকরা নতুন পে-স্কেলে বেতন-ভাতা পাবেন: শিক্ষামন্ত্রী

তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

আনসার-ভিডিপিকে আরো কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

সাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত