হোম > জাতীয়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন

বাসস

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বাংলাদেশের জনগণের কল্যাণে দায়িত্ব পালনে নতুন রাষ্ট্রপতির সাফল্য কামনা করেছেন।

ঢাকার রুশ দূতাবাস জানায়, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পাঠানো এক অভিনন্দন বার্তায় ভ্লাদিমির পুতিন তার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান।

পুতিন রাষ্ট্রপতি মির্জা ফখরুলের মঙ্গলকামনা, সুস্বাস্থ্য এবং বাংলাদেশের বন্ধুপ্রতিম জনগণের কল্যাণে তাঁর ভবিষ্যৎ প্রচেষ্টায় সাফল্য কামনা করেন।

রুশ প্রেসিডেন্টের এ অভিনন্দন বার্তায় বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক সহযোগিতাপূর্ণ সম্পর্কের প্রতিফলন ঘটেছে।

জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

মাতৃ ও শিশুস্বাস্থ্য উন্নয়নে জাপানের সহযোগিতা চাইলেন ডা. জুবাইদা রহমান

সড়ক নিরাপত্তায় আইনের কঠোর বাস্তবায়নের ওপর জোর

ডেঙ্গুতে ১০ মাসে প্রাণহানি ৪০০, এক দিনে সর্বোচ্চ ১১ মৃত্যু

জাপানে জেরার এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন তারেক রহমান

পতাকার সাদৃশ্য অদৃশ্য সুতোয় বেঁধেছে বাংলাদেশ-জাপানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে সরকার বিব্রত: রিজভী

সার আমদানিনির্ভরতা কমাতে বন্ধ কারখানা চালুর উদ্যোগ সরকারের

বিদেশি সহায়তার প্রতিশ্রুতি বেড়েছে বাংলাদেশে

৬৮ হাজার দক্ষ চালক তৈরি করবে বিআরটিসি