হোম > জাতীয়

প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব

স্টাফ রিপোর্টার

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা সমাজসেবা কর্মকর্তা আবু সাঈদ মো. কাউছার রহমান। তিনি বলেন, বাংলাদেশে প্রায় ৪০ লাখ প্রতিবন্ধী মানুষ রয়েছেন। উন্নত দেশগুলোতে প্রতিবন্ধিতা বিষয়ে সচেতনতা বেশি থাকায় সেখানে প্রতিবন্ধীর সংখ্যা তুলনামূলক কম। আমাদের দেশেও শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে এ বিষয়ে সচেতনতা বাড়াতে হবে।

সোমবার সকালে রাজধানীর বনশ্রীর চিলিস রেস্টুরেন্টে আমডা বাংলাদেশের উদ্যোগে আয়োজিত প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতকরণে প্রকল্পের অভিজ্ঞতা, অর্জন, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় শীর্ষক জাতীয় পর্যায়ের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবু সাঈদ মো. কাউছার রহমান বলেন, দেশে এক কোটি ২৫ লাখ মানুষকে বিভিন্ন ধরনের ভাতা দেওয়া হয়। এক দিনে ব্যাংকের পক্ষে ১৫ লাখের বেশি মানুষকে ভাতা দেওয়া সম্ভব হয় না। ফলে প্রতিটি ভাতাভোগীর কাছে গিয়ে সচেতন করা সম্ভব হয় না। ভাতাভোগীদের মোবাইল নম্বর, ওটিপি বা ভাতার টাকার পরিমাণ জানতে চেয়ে কেউ যোগাযোগ করলে তা না দেওয়ার বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, ‘সুবর্ণ নাগরিকদের’ অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে সচেতনতা তৈরির পাশাপাশি কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

অনুষ্ঠানের শুরুতে নৃত্য পরিবেশন করেন ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন সেলফ অ্যাডভোকেট এস রাফান রাজ্জাক ও আসনাফ আরিব খান রাফিদ।

আমডা বাংলাদেশের নির্বাহী পরিচালক সরদার এ রাজ্জাকের সভাপতিত্বে প্রোগ্রাম অফিসার ও সেইফগার্ডিং ফোকাল পয়েন্ট আহমাদ ইবনে সালেহর সঞ্চালনায় আরও বক্তব্য দেন এনডিডি সুরক্ষা ট্রাস্টের সহকারী পরিচালক আবু তৈয়ব খান, মহিলা বিষয়ক অধিদপ্তরের সহকারী পরিচালক (কর্মসূচি) কাজী ইশরাত জামান, ঢাকা দক্ষিণ অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্রের কর্মকর্তা ও ডিজ্যাবিলিটি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের সহকারী পরিচালক হামিলায়েজ লিজা প্রমুখ।

প্রাথমিকে নিয়োগ বিতর্ক, শিক্ষামন্ত্রীর আশ্বাসে আন্দোলন স্থগিত

আবারো প্রতি মাসে জমা দিতে হবে ভ্যাট রিটার্ন

‘যে হামলায় জামায়াত ও আ.লীগের সম্পৃক্ততা আছে, সেখানে বিএনপিকে ট্যাগিং করেছেন সালমান মুক্তাদির’

জাতিসংঘে প্রধানমন্ত্রীর নেতৃত্বে অংশগ্রহণে মন্ত্রিসভার অভিনন্দন

এআইয়ের অপব্যবহার রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

পুরাতন বাণিজ্যমেলা মাঠে বিপুল পরিমাণ ককটেল, ঘিরে রেখেছে এসআরবি

মিয়ানমার উপকূলে গভীর নিম্নচাপ, রাজধানীসহ দেশজুড়ে ভ্যাপসা গরম

রাষ্ট্রপতির সঙ্গে ইইউ রাষ্ট্রদূতদের সৌজন্য সাক্ষাৎ

দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই, দাবি অপারেটরদের

চ্যালেঞ্জ মোকাবিলায় ইএমই কোরকে প্রস্তুত থাকার নির্দেশ সেনাপ্রধানের