হোম > জাতীয়

বিমান খাতের উন্নয়নে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ভারত

স্টাফ রিপোর্টার

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে তার নিজ অফিসকক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী। বুধবার বিকেল ৩টায় এ সাক্ষাত অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

রাষ্ট্রদূত দেশের এভিয়েশন খাতের উন্নয়নে ভারতের কাজ করার আগ্রহের কথা প্রকাশ করেন। এ ছাড়া প্রতিবেশী দেশের সঙ্গে ওপেন স্কাই পলিসি, Air Service Agreement সংশোধন, এয়ারস্পেস ব্যবহারে চার্জ মওকুফসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি রাষ্ট্রদূত ভারতের নিজস্ব প্রস্তুতকৃত Short Take Off and Landing (STOL) এয়ারক্রাফটের বাংলাদেশের এয়ারস্ট্রিপগুলোতে ব্যবহারের উপযোগিতা সম্পর্কে আলোকপাত করেন।

মন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের সঙ্গে সঙ্গে দক্ষিণ এশিয়ার এভিয়েশন হাব হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠার ক্ষেত্রে ভারতের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করার পক্ষে মত দেন।

প্রাথমিকের কারিকুলামে ১২ জীবনঘনিষ্ঠ থিম যুক্ত হবে: প্রতিমন্ত্রী

জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট ৭০০ শয্যায় উন্নীত

শহীদ জুবায়েরের বোনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

একাদশে ভর্তির ফল যেভাবে সহজে জানা যাবে

ব্যাটারি চালিত তিন চাকার যান তুলে না দিয়ে নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা জরুরি

বেশির ভাগ অপরাধের মূলে মাদক ও জুয়া: স্বরাষ্ট্রমন্ত্রী

মাওলানা আবু তাহের মিসবাহ ও আব্দুল মালেক জামানার মুজাদ্দিদ: আলী হাসান উসামা

মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে দালাল চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থানে মন্ত্রণালয়: প্রবাসী কল্যাণ সচিব

প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গঠনে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি

১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ আনিসুল হকের