হোম > জাতীয়

সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ জব্দ করল যুক্তরাজ্যের অপরাধ সংস্থা

আলজাজিরা

যুক্তরাজ্যে থাকা বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ জব্দ করেছে দেশটির জাতীয় অপরাধ সংস্থা (এনসিএ)। বুধবার আলজাজিরার তদন্তকারী ইউনিট (আই-ইউনিট) এ তথ্য প্রকাশ করে।

সাইফুজ্জামানের মালিকানাধীন সম্পদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশি কর্তৃপক্ষের আইনি অনুরোধের পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। অর্থ পাচারের অভিযোগে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সহযোগী আওয়ামী লীগের এই নেতার বিরুদ্ধে বাংলাদেশে তদন্ত চলছে।

আই-ইউনিটকে দেওয়া এক বিবৃতিতে এনসিএর একজন মুখপাত্র সম্পদ জব্দ করার আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা নিশ্চিত করতে পারি যে, চলমান তদন্তের অংশ হিসেবে এনসিএ বেশ কয়েকটি সম্পত্তি জব্দ করার আদেশ পেয়েছে।

এই সম্পত্তি জব্দের অর্থ হলো—সাইফুজ্জামান তার এসব সম্পত্তি বিক্রি করতে পারবেন না।

লন্ডনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সফরের সময় ব্রিটিশ সংস্থাটি আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা সাইফুজ্জামানের সম্পদ জব্দের মতো কঠোর সিদ্ধান্ত নিল, যা ড. ইউনূসের সরকারের ভাবমূর্তি আরো উজ্জ্বল করবে।

গত বছর আলজাজিরা প্রকাশ করেছিল যে, সাইফুজ্জামান যুক্তরাজ্যে ৩৫০টিরও বেশি সম্পত্তির মালিক। তবে এনসিএ তার কোন কোন সম্পদ জব্দ করেছে, তা এখনো পরিষ্কার নয়।

শাহজালাল বিমানবন্দরে ৯ নম্বর গেটের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

শিক্ষা বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় দুর্বলতা দুর্নীতি-অপচয়

প্রধানমন্ত্রীর নির্দেশে এতিম ও পথশিশুদের উন্নয়নে কাজ করা হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

ইসলামী ব্যাংক সংকটে স্বচ্ছতা ও জবাবদিহিতার আহ্বান সিটিজেন ইনিশিয়েটিভের

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন: নৌ প্রতিমন্ত্রী

পুশইন প্রতিরোধে কোস্ট গার্ডের নজরদারি জোরদার

মে মাসে ভারত সীমান্তে ৬ বাংলাদেশি নিহত, আটক ১৪

ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় স্থিতিশীলতা রক্ষার আহ্বান শীর্ষ ওলামায়ে কেরামের

দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনা তদন্তে কমিটি গঠন