হোম > জাতীয়

দায়িত্বরত পুলিশ সদস্যদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা

ডিএমপির নির্দেশ জারি

স্টাফ রিপোর্টার

প্রতীকী ছবি

রাজনৈতিক উত্তেজনা ও নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে রাজধানী ঢাকায় দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সোমবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এ নির্দেশনা দেন।

ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন জানান, মাঠপর্যায়ে দায়িত্ব পালনকালে কোনো পুলিশ সদস্য মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। তবে সংশ্লিষ্ট ইনচার্জ বা টিম লিডারদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। নির্দেশনা অমান্য করলে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নির্দেশনায় বলা হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং নিষিদ্ধ রাজনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধে সব সদস্যকে দায়িত্ব পালনে সর্বোচ্চ মনোযোগী থাকতে হবে। একই সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার বিষয়েও কঠোর নজরদারিতে থাকতে বলা হয়েছে।

ডিএমপি কর্মকর্তারা জানান, মাঠ পর্যায়ে টহল, চেকপোস্ট, মোবাইল টিম ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের জন্য এ নির্দেশনা তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে।

ইসলামী ব্যাংক সংকটে স্বচ্ছতা ও জবাবদিহিতার আহ্বান সিটিজেন ইনিশিয়েটিভের

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন: নৌ প্রতিমন্ত্রী

পুশইন প্রতিরোধে কোস্ট গার্ডের নজরদারি জোরদার

মে মাসে ভারত সীমান্তে ৬ বাংলাদেশি নিহত, আটক ১৪

ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় স্থিতিশীলতা রক্ষার আহ্বান শীর্ষ ওলামায়ে কেরামের

দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনা তদন্তে কমিটি গঠন

সোশ্যাল মিডিয়ার ভুল প্রচারণায় রাজনৈতিক পরিবেশ নষ্ট হচ্ছে

প্রাথমিকের ২২ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণে চলছে বিশ্বের বৃহত্তম ক্রীড়া উৎসব

বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতায় আগ্রহী তুরস্ক

তুরস্কের সঙ্গে দ্রুত বাণিজ্য বাড়ানোর সম্ভাবনা রয়েছে