হোম > জাতীয়

জনবান্ধব কর্মসূচির জন্য বিএনপিকে ডিএমপির ধন্যবাদ

স্টাফ রিপোর্টার

রাজধানীর যানজট ও জনদুর্ভোগের কথা চিন্তা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্তৃক ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পূর্বঘোষিত র‍্যালির পরিবর্তে স্বেচ্ছাশ্রমে খাল-নর্দমা পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচিকে স্বাগত জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি ডিসি মিডিয়া মোহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান।

ঘনবসতিপূর্ণ শহরে রাস্তা বন্ধ করে যেকোন কর্মসূচি অনুষ্ঠিত হলে গোটা শহর স্তব্ধ হয়ে যায়। যার ফলে সৃষ্টি হয় প্রচণ্ড জনদুর্ভোগ। জনদুর্ভোগের কথা বিবেচনা করে বিএনপি কর্তৃক গৃহীত এই সৃজনশীল ও জনবান্ধব উদ্যোগ নিঃসন্দেহে একটি অনুকরনীয় রীতি স্থাপন করবে যা রাজনৈতিক কর্মসূচি পালনের একটি উত্তম চর্চা হিসেবে বিবেচিত হবে।

উল্লেখ্য, গত ২৩ আগস্ট ৩২টি রাজনৈতিক দল ও জোটের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর নেতৃবৃন্দের সাথে ডিএমপির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত রাজনীতিকদের নিকট জনদুর্ভোগ এড়িয়ে বিকল্প স্থানে রাজনৈতিক কর্মসূচি পালনের আহবান জানান ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির এই উদ্ভাবনী কর্মসূচি সে আহ্বান প্রতিফলন মর্মে বিশ্বাস করে ডিএমপি।

নগরবাসীর বৃহত্তর স্বার্থ ও সাচ্ছন্দ্য মাথায় রেখে ব্যস্ত সড়ক পরিহার করে গঠনমূলক কর্মসূচি প্রণয়নের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিএনপি'র প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

গোপালগঞ্জের এসপিসহ পুলিশের উচ্চপর্যায়ের পাঁচ কর্মকর্তা বদলি

জলবায়ু সম্মেলনে উপকূলের সংকট ও শিশু-তরুণদের অধিকার তুলে ধরলেন তিন বাংলাদেশি

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম ৪ দিনের রিমান্ডে

দেশে ফ্যাসিবাদ ফেরার আশঙ্কা ঠেকাতে শিল্পী-কলাকুশলীদের সোচ্চার থাকার আহ্বান

গাজীপুর-সাভার-আশুলিয়াতে ৭০টির বেশি কারখানা বন্ধ ঘোষণা

গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রধানমন্ত্রীর তুরস্ক সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে

তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারীদের রাজধানীতে অবস্থান কর্মসূচি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত