হোম > জাতীয়

খালেদা জিয়ার জানাজায় জনস্রোত, উপদেষ্টা ফারুকী

আতিকুর রহমান নগরী

লাখ লাখ মানুষের অংশগ্রহণের মধ্যে দিয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়েছে। এদিন তার জানাজা ঘিরে মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকায় জনস্রোত বয়ে যায়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

খালেদা জিয়ার বিদায়কে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়ে তিনি লেখেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজায় জাতি তাকে সবচেয়ে সম্মানের বিদায় দিয়েছিল। আজ বেগম খালেদা জিয়াকে দেওয়া হলো এক ঐতিহাসিক বিদায়।

জনস্রোত নিয়ে উপদেষ্টার অভিমত, মানিক মিয়া অ্যাভিনিউ-সংসদ ভবন দক্ষিণ প্লাজা থেকে শুরু করে একদিকে সোবহানবাগ, অন্যদিকে কারওয়ান বাজার, আরেকদিকে বিজয় সরণি, শ‍্যামলী হয়ে এই যে জনতার স্রোত—এটা বাংলাদেশের মানুষের কৃতজ্ঞতার প্রকাশ। এটা সবার ভাগ্যে জোটে না।

প্রসঙ্গত, দীর্ঘ এক মাসের বেশি চিকিৎসাধীন থেকে গতকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন খালেদা জিয়া। আজ বুধবার বিকেল ৩টায় মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হয় তার নামাজে জানাজা। যেখানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান, কূটনীতিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

শাহজালালের তৃতীয় টার্মিনাল চালু নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক ৩ এপ্রিল

টিকা কেনা নিয়ে অন্তর্বর্তী সরকারের সময় কী ঘটেছিল?

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ড. শাকিল ও সাইয়েদ

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন ড. শাকিরুল ইসলাম

আদানির সঙ্গে চুক্তি সংশোধনের বিষয়ে বিবেচনা করা হচ্ছে

এখন পর্যন্ত কী পরিমাণ অবৈধ মজুদের তেল উদ্ধার হলো?

দেশে জ্বালানি তেলের মজুদ ২ লাখ ৫৫ হাজার টন

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হচ্ছেন বিজন কান্তি সরকার

সেবার মান উন্নয়নে সরকারি কর্মকর্তাদের মানতে হবে ১০ নির্দেশনা

জ্বালানি সংকট নিয়ে হাসনাত আব্দুল্লাহর প্রশ্নে যা বললেন বিদ্যুৎ মন্ত্রী