হোম > জাতীয়

ভোটের সামগ্রী বিতরণ ঢাকা-৮ আসনের

স্টাফ রিপোর্টার

রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট । কঠোর নিরাপত্তার মাধ্যমে ঢাকা-৮ আসনের বিভিন্ন ভোটকেন্দ্রের নির্বাচনি সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর কাকরাইলে অবস্থিত উইলস লিটল ফ্লাওয়ার স্কুল থেকে কেন্দ্রের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে নির্বাচনি সামগ্রী বিতরণ করেন রিটার্নিং কর্মকর্তা।

নির্বাচনি সামগ্রীর মধ্যে ‍ছিল স্বচ্ছ ব্যালট বক্স, সিল, ভোটার তালিকা, জাতীয় নির্বাচন ও গণভোটের ব্যালট পেপার, অমোচনীয় কালি ফরমসহ অন্যান্য সরঞ্জাম।

এর আগে গতকাল মঙ্গলবার ঢাকা-৮ আসনের ভোটকেন্দ্রের বিভিন্ন সরঞ্জাম নির্বাচন কমিশনার থেকে কাকরাইল উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে মজুত করা হয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত জাতীয় সংসদের ঢাকা-৮ আসন মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর থানা নিয়ে গঠিত। এই আসনে মোট ভোটার ২ লাখ ৭৫ হাজার ৪৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৭৯৫ জন, নারী ভোটার ১ লাখ ২২ হাজার ৬৭৫ জন এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার রয়েছেন ১ জন। এই আসনে মোট ১০৮টি ভোট কেন্দ্র রয়েছে।

ঢাকার গুরুত্বপূর্ণ এই আসনে মোট প্রার্থী ১১ জন। তারা হলেন—জনতার দলের মো. গোলাম সারোয়ার (কলম), গণঅধিকার পরিষদের (জিওপি) মেঘনা আলম (ট্রাক), বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-বাংলাদেশ জাসদের এ. এফ. এম. ইসমাইল চৌধুরী (মোটরগাড়ি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ত্রিদ্বীপ কুমার সাহা (কাস্তে), জাতীয় পার্টির (জেপি) মো. জুবের আলম খান (লাঙ্গল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. রাসেল কবির (ছড়ি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) এ. এইচ. এম. রফিকুজ্জামান আকন্দ (কাঁচি), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এস. এম. সরওয়ার (মোমবাতি), জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারী (শাপলা কলি), বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মির্জা আব্বাস উদ্দিন আহমেদ (ধানের শীষ) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের কেফায়েত উল্লাহ (হাতপাখা)।

এমই

ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর প্রত্যাহার

শাহজালাল বিমানবন্দরে ৯ নম্বর গেটের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

শিক্ষা বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় দুর্বলতা দুর্নীতি-অপচয়

প্রধানমন্ত্রীর নির্দেশে এতিম ও পথশিশুদের উন্নয়নে কাজ করা হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

ইসলামী ব্যাংক সংকটে স্বচ্ছতা ও জবাবদিহিতার আহ্বান সিটিজেন ইনিশিয়েটিভের

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন: নৌ প্রতিমন্ত্রী

পুশইন প্রতিরোধে কোস্ট গার্ডের নজরদারি জোরদার

মে মাসে ভারত সীমান্তে ৬ বাংলাদেশি নিহত, আটক ১৪

ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় স্থিতিশীলতা রক্ষার আহ্বান শীর্ষ ওলামায়ে কেরামের