বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সম্ভাব্য’ ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর এক ঘণ্টার মধ্যেই সেটি আবার প্রত্যাহার করে নেয়ায় নতুন আলোচনার জন্ম দিয়েছে ভারতের রাষ্ট্রপতি কার্যালয়।
আজ শুক্রবার বিকেলে ভারতের রাষ্ট্রপতি কার্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিটিতে জানানো হয়েছিল, সম্মানিত রাষ্ট্রীয় অতিথির আনুষ্ঠানিক অভ্যর্থনা মহড়ার কারণে শনিবার (২২ অগাস্ট) রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে নিয়মিত 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না।
দুপুর ২টা ২৫ মিনিটে ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) বিবৃতিটি প্রকাশ করলেও বিকেলের আগেই তা প্রত্যাহার করা হয়। বিবৃতিটি প্রত্যাহারের পর বেলা তিনটার দিকে রাষ্ট্রপতি কার্যালয় থেকে পাঠানো এক নতুন বার্তায় বলা হয়, ২০২৬ সালের ২১ আগস্ট চলতি শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হবে না শিরোনামে যে প্রেস রিলিজটি দেওয়া হয়েছিল, তা প্রত্যাহার করা হলো।
এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত নয়।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস