হোম > জাতীয়

ওসি শাহ আলমকে গ্রেপ্তারে রেড অ্যালার্ট জারি

ডেস্ক রিপোর্ট

রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পালানো সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলমকে গ্রেপ্তারে সারাদেশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। শুক্রবার দুপুরে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ গণমাধ্যমকে জানিয়েছেন, পলাতক ওসি শাহ আলমকে ধরতে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশের সবকয়টি ইউনিট কাজ করছে। তথ্যপ্রযুক্তির সহায়তাও নেয়া হচ্ছে। আশা করা যায় দ্রুতই তাকে গ্রেপ্তার করা সম্ভব হবে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) হত্যা মামলায় গ্রেপ্তার উত্তরা পূর্ব থানার সাবেক ওসি শাহ আলম থানা থেকে পালিয়ে যান। এ ঘটনায় দায়িত্ব অবহেলায় অভিযোগে এক এএসআইকে বরখাস্ত করা হয়।

এদিকে সাবেক ওসি শাহ আলম পালিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উত্তরা পূর্ব থানায় জড়ো হন।

এসময় তারা পলাতক ওসিকে গ্রেপ্তার করতে আলটিমেটাম দেন। ২৪ ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেপ্তার করা না হলে থানা ঘেরাওয়ের ঘোষণাও দেন তাঁরা।

ছুটির দিনে ৩ কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি, একজন ওএসডি

ঈদযাত্রার প্রথম দিনে সড়কে ঝরল ২৭ প্রাণ

জলাবদ্ধতায় পশুরহাটে ও ঈদযাত্রায় চরম ভোগান্তি

নজরুলচর্চা সম্প্রসারণে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে: প্রাণিসম্পদমন্ত্রী

বেতন-বোনাস ছাড়াই সাংবাদিক ছাঁটাই, বিএফইউজে-ডিআরইউর নিন্দা

ঝড়ের কবলে পড়ে চায়না সাউদার্ন কলকাতায় ও বিমান চট্টগ্রামে ফিরল

শাপলা গণহত্যা নিয়ে খালেদ সাইফুল্লাহর বক্তব্যে শাপলা স্মৃতি সংসদের নিন্দা

ফ্যাসিবাদের দোসররা এখনো আমাদের পেছনে লেগে আছে: স্বাস্থ্যমন্ত্রী

প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য মেট্রোরেল ভাড়ায় ছাড়

লুণ্ঠিত অধিকার ফেরাচ্ছে সরকার, দৃশ্যমান পরিবর্তন