হোম > জাতীয়

গোষ্ঠী স্বার্থ থেকে বিটিআরসিকে বের হয়ে আসার আহ্বান

স্টাফ রিপোর্টার

বিটিআরসি প্রস্তাবিত নতুন নেটওয়ার্ক টপোলজি বহুজাতিক বিদেশী কোম্পানীর স্বার্থ রক্ষা করে দেশীয় উদ্যোক্তাদের অস্তিত্ব বিলীন করতে চাপিয়ে দেয়া হচ্ছে বলে দাবি করেছেন আইজিডব্লিউ অপারেটরস ফোরাম।

সংগঠনটির দাবি, গত ৬ বছরে রেভিনিউ শেয়ার থেকে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিকে সাড়ে ১০ হাজার কোটি টাকা দিয়েছে ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজিডব্লিউ) অপারেটররা। ওটিটির কারণে বিদেশ থেকে আসা কলের সংখ্যা ৮৮ শতাংশ কমার পরও এখনো বছরে ৫০০ কোটি টাকার মতো রাজস্ব ভাগাভাগি করছে। আইএলডিটিএস পলিসি বলবৎ রেখে এটুপি বা ইন্টারন্যাশনাল এসএমএস সেবার অধিকার দেয়া হলে বছরে সরকারের সঙ্গে ২০০ কোটি টাকা রাজস্ব আয় ভাগাভাগি করার পাশাপাশি তাদের অস্তিত্ব বিলীন হওয়ার শঙ্কাও কাটবে।

রোববার রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজিডব্লিউ) শিল্পের চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক কর্মশালা শেষে এক সংবাদ ব্রিফিংয়ে এই মন্তব্য করেছেন সভাপতি আসিফ সিরাজ রব্বানী।

তিনি বলেন, নতুন নেটওয়ার্ক টপোলজি নিয়ে বিটিআরসি আইজিডব্লিউ অপারেটরদের সাথে কোনো আলাপ করেনি। জানিয়ে তিনি বলেন, তারা কন্টাক্ট ক্যান্সেল করে দেয়ার পরে আলোচনায় এসেছে। এখানে আইওএস, ননআইওএস নিয়ে যে চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা, ফাইন্যান্সিয়াল বার্ডেন কোনো কিছুই বিবেচনায় নেওয়া হয়নি।

তিনি আরো বলেন, হোয়াটসঅ্যাপ, ফেসবুকসহ বিভিন্ন অ্যাপ ও ওয়েবসাইট থেকে মাসে ৩ কোটির বেশি আন্তজার্তিক ইনকামিং এটুপি এসএমএস আসছে মোবাইল অপারেটরদের মাধ্যমে। প্রতি এসএমএস ৮ সেন্ট হিসাবে প্রতি মাসে আয় হয় ২৪ লাখ ডলার। যেখান থেকে মোবাইল অপারেটররা রাজস্ব দেয় মাত্র এক লাখ ৫৬ হাজার ডলার। কিন্তু এই সুযোগ পেলে আমরা বছরে সরকারকে ২০০ কোটি টাকা রাজস্ব দিতে পারবো। যা মোবাইল অপারেটরদের দেয়া রাজস্বের চেয়ে আট গুণ বেশি। একইসঙ্গে আমরা ব্যবসায় টিকে থাকতেও পারব।

সভায় সহ সভাপতি আব্দুস সালাম অভিযোগ করে বলেন, আগে অনেকটা জোর করেই বিটিআরসি আমাদের এমএনও এবং আইসিএক্সদের সাথে নতুন আইপি কানেক্ট করিয়েছি। সেখানে আমরা যে বিনিয়োগ করেছি সেগুলো এখনো ফেরত পাইনি। এখন তার ওপর ননআইওএসরা আইওএস আসছে। আমরা কোনো ইনভেস্টমেন্টই রিকভার করতে না পারায় শঙ্কিত। পুরোনো ডিরেক্টিভ মেনে চলার কোনো সুফল পেলাম না। এক্ষেত্রে পদে পদে মোবাইল অপারেটররা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

টিআরএনবি'র সভাপতি সমীর কুমার দে'র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান রবিন। এসময় ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আব্দুল হান্নান (অবঃ), প্রধান নির্বাহী কর্মকর্তা, মীর টেলিকম লিমিটেড এবং নভোটেল ব্যবস্থাপনা পরিচালক হাসিবুর রশিদ উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, আধুনিক প্রযুক্তিতে নজরদারি

বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২৪.১৭ বিলিয়ন ডলার

দুর্যোগে বারবার ঘরছাড়া বাংলাদেশের চরবাসীরা, আগাম সহায়তা কি মিলবে এবার

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি