হোম > জাতীয়

কর্পোরেটের চাপে বাড়ছে মাংসের দাম: ক্ষুদ্র ব্যবসায়ীরা

স্টাফ রিপোর্টার

কর্পোরেট ষড়যন্ত্রের শিকার ক্ষুদ্র মাংস বিক্রেতারা। ফাইল ছবি

ক্ষুদ্র মাংস প্রস্তুতকরণ ও বিক্রেতা সোসাইটির সভাপতি মো. আব্দুল হালিম কোরাইশী (চাঁন) ও সাধারণ সম্পাদক মো. ভুট্টো অভিযোগ করেছেন, বিগত সরকারের অদূরদর্শিতা ও দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তাদের কারণেই কেজি প্রতি যে মাংস ৪ শ টাকায় বিক্রি করা সম্ভব, সেটি এখন কেজি ৮শ-৯শ টাকায় বিক্রয় করতে হচ্ছে ক্ষুদ্র মাংস বিক্রেতাদের।

বিবৃতিতে নেতারা বলেন, হাজার হাজার কোটি টাকার মালিক বিত্তশালী কর্পোরেট কোম্পানিগুলোর বহুমুখী ষড়যন্ত্রের শিকার ক্ষুদ্র মাংস বিক্রেতারা। অসাধু কর্পোরেট ব্যবসায়ী ও কর্পোরেট খামারিরা ক্ষুদ্র মাংস বিক্রয় বন্ধ করে মাংস ব্যবসাকে পুরোপুরি প্যাকেটজাত করে ডিপার্টমেন্টাল স্টোরের নিয়ন্ত্রণে নিতে চায়।

দেশে পর্যাপ্ত গরু-মহিষের ঘাটতির সুযোগে মানুষ বাধ্য হয়েই সহজলভ্য ঘোড়ার মাংস গিলছে। ফ্যাসিস্ট সরকারের সময় পরিসংখ্যান ব্যুরো ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় ষড়যন্ত্র করে কর্পোরেট ব্যবসায়ীদের স্বার্থে দেশের পর্যাপ্ত গরু-মহিষ থাকার কথা বললেও বাস্তবে চিত্রটি ঠিক উল্টো। পর্যাপ্ত গরু-মহিষ না থাকায় মানুষ আজ ঘোড়া-সিয়াল-কুকুর-বিড়াল প্রভৃতির মাংস ভক্ষণ করছে।

বিবৃতিতে তারা সম্প্রতি কিছু মিডিয়ায় বিভ্রান্তিকর, একপেশে, মনগড়া ও শাক দিয়ে মাছ ঢাকার অপকৌশল নিউজের প্রতিবাদ জানান। নেতৃবৃন্দ বলেন, এ প্রসঙ্গে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব আব্দুস সালামের বক্তব্যটি স্পষ্টভাবে সত্য প্রকাশে অনাগ্রহী।

তারা আরও বিবৃতিতে বলেন, হাজার হাজার কোটি টাকার মালিক বিত্তশালী কর্পোরেট কোম্পানিগুলোর বহুমুখী ষড়যন্ত্রের শিকার ক্ষুদ্র মাংস বিক্রেতারা। অসাধু কর্পোরেট ব্যবসায়ী ও কর্পোরেট খামারিরা ক্ষুদ্র মাংস বিক্রয় বন্ধ করে সাধারণ মানুষকে জিম্মি করে মাংস ব্যবসাকে পুরোপুরি প্যাকেটজাত করে ডিপার্টমেন্টাল স্টোরের নিয়ন্ত্রণে নিতে চায় যা গভীর ষড়যন্ত্রের অংশ।

অটোরিকশার জন্য আলাদা লেন-চার্জিং স্টেশনসহ ৬ দাবি

ভ্যাপসা গরমে জনজীবন বিপর্যস্ত, রোববার থেকে বাড়তে পারে বৃষ্টি

চিফ হুইপের ভুল ধরিয়ে দিলেন বিরোধীদলীয় নেতা, প্রশংসা করলেন ডেপুটি স্পিকার

সংসদীয় কমিটি থেকে বাদ জামায়াতের বহিষ্কৃত গাজী নজরুল

বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী

মক্কা চুক্তি নিয়ে আলোচনার মধ্যেই সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুনের বৈঠক

জাতীয় সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

৬৪ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

পুলিশে দলীয় নিয়োগের তদন্ত শেষ পর্যায়ে, তথ্য প্রকাশের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী