হোম > জাতীয়

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে অবস্থান-কর্মবিরতি

স্টাফ রিপোর্টার

এমপিওভুক্ত শিক্ষায় বৈষম্য নিরসনসহ জাতীয়করণের দাবিতে অবস্থান, কর্মবিরতি কর্মসূচি পালন করছেন সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীরা। রোববার পঞ্চম দিনের মত জাতীয় প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত স্কুল-কলেজ-মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের সংগঠন-‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’। একইসঙ্গে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধ দিবস কর্মবিরতিও পালন করেন তানা।

অবস্থান কর্মসূচিতে শিক্ষক-কর্মচারীরা সরকারি নিয়মে বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, শতভাগ উৎসব ভাতা ও সর্বজনীন (প্রতিষ্ঠান প্রধান থেকে কর্মচারী পর্যন্ত) বদলির দাবি জানান।

এ বিষয়ে জোটের সদস্য সচিব ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি প্রিন্সিপাল দেলাওয়ার হোসেন আজীজী আমার দেশকে বলেন, শিক্ষা উপদেষ্টা আমাদের ভাতাসমূহ পরিবর্তনের মৌখিক আশ্বাস দিয়েছেন। কিন্তু এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারিরা বারবার প্রতারিত হয়ে আশ্বাসের ওপর বিশ্বাস করে আর প্রতারিত হতে চান না। রোববার দেশের সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধদিবস কর্মবিরতি পালিত হয়েছে। অন্তত দেড় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতির সচিত্র খবর তার কাছে এসেছে।

তিনি বলেন, রোববারের মধ্যে শতভাগ উৎসবভাতার প্রজ্ঞাপন জারি এবং বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা দেওয়া না হলে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচির পাশাপাশি সোমবার ‘গেদারিং ফর ন্যাশনালাইজেশন’ কর্মসূচি পালিত হবে।

সারাদেশে জাতীয়করণ প্রত্যাশী ৩১ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে ৫ লক্ষাধিক শিক্ষক-কর্মচারী রয়েছে বলেও জানান এই শিক্ষক নেতা।

আন্দোলনকারীরা জানান, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারিগণ মাসিক এক হাজার টাকা বাড়িভাড়া, ৫০০ টাকা চিকিৎসা ভাতা ও ২৫ শতাংশ হিসেবে একজন এন্ট্রি লেভের শিক্ষক ৩১২৫ টাকা উৎসব ভাতা পেয়ে থাকেন, যা দিয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে কোনোভাবেই একজন শিক্ষকের পক্ষে ঈদ উৎসব উদযাপন করা সম্ভব নয়।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন জোটের যুগ্ম সদস্য সচিব প্রকৌশলী আবুল বাশার, আব্দুল হাই সিদ্দিকী, রবিউল ইসলাম, তোফায়েল সরকার, ফররুখ শেরাহ্, মো. কাইয়ুম, আফরোজা শ্রাবণ, অধ্যক্ষ হারুন অর রশীদ, আব্দুর রহমান, অধ্যক্ষ ইসমাইল হোসেন, অধ্যক্ষ আবু সায়েম মোল্লা, গোলাম সাদেক, মো. ইলিয়াস, আঃ হালিম, ফয়েজ আহমদ, মোঃ রুহুল আমিন, রাশেদ মোশারফ, উপাধ্যক্ষ মোঃ মোঃ আমিনুল ইসলাম, মোঃ কাইয়ুম, মোঃ মিজানুর রহমান, মো জিয়াউল হক প্রমুখ।

জিয়াউলের ঔদ্ধত্যপূর্ণ আচরণে মনে হচ্ছিল আনন্দভ্রমণে বের হয়েছেন: ইলিয়াস আলীর স্ত্রী

দেশের বাণিজ্য ঘাটতি ২৪ দশমিক ১৭ বিলিয়ন ডলার: সংসদে বাণিজ্যমন্ত্রী

জিয়াউলকে হাতকড়া ছাড়া ট্রাইব্যুনালে নেওয়ার ঘটনার পুনরাবৃত্তি হবে না: আইনমন্ত্রী

দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে রিং পরানো সম্পন্ন

সংসদে হাসিনাকে নিয়ে যা বললেন রুমিন ফারহানা

প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দিন থেকেই দেশে শিক্ষা শেষ: এমপি মনিরুল

ভোলা নর্থ-৩ কূপে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু

এমপি নুসরাতের বাড়িতে আগুনের তদন্ত প্রতিবেদন কবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

মুফতি আমির হামজাকে ঘিরে সংসদে উত্তেজনা, সদস্যদের যে বার্তা দিলেন স্পিকার

নতুন প্রজন্মকে রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় আগ্রহী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর