হোম > জাতীয়

ভূমিকম্পে হতাহতদের টাকা দেবে সরকার, জেনে নিন করণীয়

আতিকুর রহমান নগরী

দেশে ভূমিকম্পে নিহত ও আহত ব্যক্তিদের জন্য বিশেষ আর্থিক সহায়তা চালু করেছে ঢাকা জেলা প্রশাসন। নিহত ব্যক্তির পরিবার সর্বোচ্চ ২৫ হাজার টাকা এবং আহতরা প্রত্যেকে ১৫ হাজার টাকা সহায়তা পাবেন।

গতকাল শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকার জেলা প্রশাসক মো. রেজাউল করিম এ ঘোষণা দেন।

জেলা প্রশাসক জানান, ঢাকায় বসবাসরত কিংবা কাজের প্রয়োজনে ঢাকায় অবস্থানকালে ভূমিকম্পে নিহত-আহত যে কেউ এই সহায়তার জন্য আবেদন করতে পারবেন। তবে সহায়তা পেতে সংশ্লিষ্ট চিকিৎসকের সুপারিশপত্র লাগবে।

নিহতের পরিবার এবং আহত ব্যক্তি নিজে অথবা তার পক্ষে হাসপাতালের পরিচর্যাকারী কিংবা নিকটাত্মীয় যোগাযোগ করতে পারবেন ঢাকা জেলা প্রশাসনের কন্ট্রোল রুমে। যোগাযোগের জন্য নির্ধারিত নম্বর: ০১৭০০৭১৬৬৭৮।

জেলা প্রশাসন ভূমিকম্পে হতাহতদের স্বজনদের কাছে এ তথ্য পৌঁছে দেওয়ার অনুরোধ জানিয়েছে, যাতে কেউ প্রয়োজনীয় সরকারি সহায়তা থেকে বঞ্চিত না হয়।

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা ও ঝুঁকি মোকাবিলায় ইএসডিওর নানামুখী তৎপরতা

ভারত ও আদানির সঙ্গে চুক্তি বাতিল করা যাবে না: জ্বালানি মন্ত্রী

সন্তানদের সাথে কঠোরতা নয়, ভালোবাসা দিয়ে দ্বীনের পথে আনতে হবে

সাব-রেজিস্ট্রি অফিসে হয়রানি-দুর্নীতি বন্ধ করতে হবে: আইনমন্ত্রী

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটি গঠনে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের যুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সিরাজুল-মাহফুজ

হজের অব্যবহৃত কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের